সংবাদ

ভোলায় বজ্রপাতে কলেজছাত্রের মৃত্যু

ভোলার সদরে বজ্রপাতে মো. শাকিল নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৭ মে) বিকেলে উপজেলার ভেলুমিয়া ইউনিয়নের চরগাজী এলাকায় এ ঘটনা ঘটে।নিহত শাকিল ওই গ্রামের শেখ ফরিদের ছেলে। তিনি ভোলার আলতাজুর রহমান কলেজের শিক্ষার্থী ছিলেন। এ ঘটনায় তার বন্ধু তুহিন আহত হয়েছেন।স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে শাকিল তার বন্ধু তুহিনের সঙ্গে বাড়ির পাশের মাঠে আড্ডা দিচ্ছিলেন। এ সময় হঠাৎ বৃষ্টি ও বজ্রপাত শুরু হলে তারা বজ্রপাতের কবলে পড়েন। এতে ঘটনাস্থলেই শাকিলের মৃত্যু হয়। স্থানীয় ব্যক্তিরা আহত তুহিনকে উদ্ধার করে ভোলা ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেছেন।ভেলুমিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. মফিজুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, বজ্রপাতে একজনের মৃত্যু হয়েছে এবং আহত ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ভোলায় বজ্রপাতে কলেজছাত্রের মৃত্যু