কক্সবাজারের চকরিয়ায় মাতামুহুরী নদীর বেড়িবাঁধ থেকে সাকিব (২৬) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২২ এপ্রিল) সকালে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের হাজিয়ান এলাকায় এ ঘটনা ঘটে।নিহত সাকিব ওই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের দক্ষিণ হাজিয়ান আলীপাড়া এলাকার কফিল উদ্দিনের ছেলে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে হাজিয়ান এলাকায় বেড়িবাঁধের পাশে এক যুবকের নিথর দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। খবর পেয়ে চকরিয়া থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। স্থানীয়দের ধারণা, দুর্বৃত্তরা সাকিবকে হত্যা করে মরদেহটি সেখানে ফেলে গেছে। তবে হত্যার সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি।চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন বলেন, মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এটি হত্যাকাণ্ড নাকি অন্য কোনো কারণে মৃত্যু হয়েছে, তা ময়নাতদন্তের প্রতিবেদন পেলে নিশ্চিত হওয়া যাবে।