মাদারীপুরের কালকিনি মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক সংবাদ'র প্রতিনিধি আশরাফুর রহমান হাকিমের বাবা সেকান্দার আলী হাওলাদারের (৯৪) জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। রোববার (১০ মে) সকাল ১০টায় কালকিনি কেন্দ্রীয় জামে মসজিদ ও পৌর ঈদগাহ ময়দানে জানাজা শেষে তাকে কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয়।এর আগে গতকাল শনিবার রাত ৯টার দিকে কালকিনি পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের ঝাউতলা এলাকায় নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি পাঁচ ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।জানাজায় স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক মানুষ অংশ নেন। এ সময় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। পরিবারের পক্ষ থেকে তার বিদেহী আত্মার শান্তির জন্য সবার কাছে দোয়া চাওয়া হয়েছে।