সংবাদ

কালিহাতীতে মাটি কাটায় জরিমানা, দুই খননযন্ত্র বিনষ্ট

টাঙ্গাইলের কালিহাতীতে অবৈধভাবে মাটি কাটা ও বিক্রির দায়ে ৩ লাখ ১ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (৯ মে) দিবাগত রাতে উপজেলার এলেঙ্গা পৌরসভার মহেলা এবং দুর্গাপুর ইউনিয়নের কদিম হামজানী এলাকায় অভিযান চালিয়ে এই দণ্ড দেওয়া হয়।অভিযান পরিচালনা করেন কালিহাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. খায়রুল ইসলাম। এ সময় কালিহাতী থানা-পুলিশের একটি দল তাকে সহযোগিতা করে।উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর অধীনে এই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে ৩ লাখ ১ টাকা জরিমানা আদায়ের পাশাপাশি মাটি কাটায় ব্যবহৃত দুটি খননযন্ত্র (ভেকু) বিনষ্ট করা হয়। এছাড়া মাটি পরিবহনের কাজে ব্যবহৃত দুটি ড্রাম ট্রাক জব্দ করে রাষ্ট্রীয় হেফাজতে নেওয়া হয়েছে।কালিহাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. খায়রুল ইসলাম বলেন, "অবৈধভাবে মাটি ও বালু উত্তোলন বন্ধে জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।"

কালিহাতীতে মাটি কাটায় জরিমানা, দুই খননযন্ত্র বিনষ্ট