সংবাদ

নবীগঞ্জে ৪৫ কেজি গাঁজাসহ আটক ২

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়কে অভিযান চালিয়ে সাড়ে ৪৫ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯। বৃহস্পতিবার (৭ মে) দুপুর আড়াইটার দিকে উপজেলার আউশকান্দি ইউনিয়নের শহীদ কিবরিয়া চত্বর সংলগ্ন বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কিশোরগঞ্জের ভৈরব উপজেলার কালিপুর গ্রামের সুহাগ সরকার (৩৫) এবং নরসিংদীর বেলাব উপজেলার ইব্রাহিমপুর গ্রামের নবী হোসেন (৩০)।র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি দল আউশকান্দি এলাকায় অভিযান চালায়। এ সময় র‍্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে ধাওয়া করে ওই ২ জনকে আটক করা হয়। পরে তাদের হেফাজত থেকে সাড়ে ৪৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।র‍্যাব আরও জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে জব্দকৃত আলামতসহ নবীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

নবীগঞ্জে ৪৫ কেজি গাঁজাসহ আটক ২