সংবাদ

রংপুরে বাড়িতে ঈদ করতে এসে পলাতক আ. লীগ নেতা গ্রেপ্তার

?????? ?????? ???????, ?????
?????? ?????? ???????, ?????
প্রকাশ: ২৭ মার্চ ২০২৬, ০৭:১৮ পিএম

রংপুরে বাড়িতে ঈদ করতে এসে পলাতক আ. লীগ নেতা গ্রেপ্তার
???????? ?????? ?.????? ?????? ??????? ?????? ?????? ??? : ?????

দীর্ঘদিন পলাতক থাকার পর গোপনে বাড়িতে ঈদ করতে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রংপুরের গঙ্গাচড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম।

বৃহস্পতিবার (২৬ মার্চ) রাতে গঙ্গাচড়া উপজেলার সদর ইউনিয়নে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন গঙ্গাচড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুস সবুর।

পুলিশ জানায়, আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। সম্প্রতি তার অবস্থান নিশ্চিত হওয়ার পর গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

আজিজুল ইসলামের বিরুদ্ধে ২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘিরে সহিংসতা, অগ্নিসংযোগ, বিএনপি কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ নেতৃত্ব দেওয়াসহ বিভিন্ন অভিযোগে বেশ কয়েকটি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

গঙ্গাচড়া মডেল থানার ওসি মো. আব্দুস সবুর বলেন, ‘বৃহস্পতিবার রাতে আজিজুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে শুক্রবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।’

রংপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের কোর্ট ইন্সপেক্টর আমিনুল ইসলাম জানান, আসামি আজিজুল ইসলামকে আদালতে সোপর্দ করা হলে বিজ্ঞ আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। তার পক্ষে জামিনের কোনো আবেদন করা হয়নি।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ১৩ জুন ২০২৬

রংপুরে বাড়িতে ঈদ করতে এসে পলাতক আ. লীগ নেতা গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ২৭ মার্চ ২০২৬

featured Image

দীর্ঘদিন পলাতক থাকার পর গোপনে বাড়িতে ঈদ করতে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রংপুরের গঙ্গাচড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম।

বৃহস্পতিবার (২৬ মার্চ) রাতে গঙ্গাচড়া উপজেলার সদর ইউনিয়নে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন গঙ্গাচড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুস সবুর।

পুলিশ জানায়, আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। সম্প্রতি তার অবস্থান নিশ্চিত হওয়ার পর গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

আজিজুল ইসলামের বিরুদ্ধে ২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘিরে সহিংসতা, অগ্নিসংযোগ, বিএনপি কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ নেতৃত্ব দেওয়াসহ বিভিন্ন অভিযোগে বেশ কয়েকটি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

গঙ্গাচড়া মডেল থানার ওসি মো. আব্দুস সবুর বলেন, ‘বৃহস্পতিবার রাতে আজিজুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে শুক্রবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।’

রংপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের কোর্ট ইন্সপেক্টর আমিনুল ইসলাম জানান, আসামি আজিজুল ইসলামকে আদালতে সোপর্দ করা হলে বিজ্ঞ আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। তার পক্ষে জামিনের কোনো আবেদন করা হয়নি।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত