সংবাদ

টিসিবির কার্যক্রমকে করা হচ্ছে প্রযুক্তিনির্ভর: বাণিজ্যমন্ত্রী

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১১ মে ২০২৬, ০২:৪১ পিএম

টিসিবির কার্যক্রমকে করা হচ্ছে প্রযুক্তিনির্ভর: বাণিজ্যমন্ত্রী

বাজার ব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে সরকার কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) নির্ভর সরবরাহ শৃঙ্খলা পর্যবেক্ষণসহ একাধিক যুগান্তকারী পদক্ষেপ নিচ্ছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি স্পষ্ট করে বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে কোনো ধরনের সিন্ডিকেট বা কারসাজি বরদাশত করা হবে না।

আজ সোমবার (১১ মে) ঢাকার আগারগাঁওয়ে পবিত্র ঈদুল আজহা-২০২৬ উপলক্ষে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-এর ট্রাকসেল কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী জানান, টিসিবির কার্যক্রমকে সম্পূর্ণ প্রশ্নহীন ও প্রযুক্তিনির্ভর প্রতিষ্ঠানে রূপান্তর করা হচ্ছে। বাজারে কারসাজি প্রতিরোধে সরকারের পরিকল্পনার কথা তুলে ধরে তিনি বলেন:

  • এআই পর্যবেক্ষণ: আমদানি থেকে খুচরা বিক্রি পর্যন্ত পুরো সরবরাহ ব্যবস্থা এআই-ভিত্তিক ডিজিটাল নজরদারির আওতায় আনা হবে।
  • কৌশলগত মজুদ: নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে রাষ্ট্রীয় পর্যায়ে 'স্ট্র্যাটেজিক রিজার্ভ' বা কৌশলগত মজুদ গড়ে তোলা হবে।
  • স্বচ্ছ তালিকা: আগে এক কোটি উপকারভোগীর তালিকার মধ্যে ৫৯ লাখ তথ্যই ছিল প্রশ্নবিদ্ধ। যাচাই-বাছাই শেষে এখন ৮০ লাখ প্রকৃত উপকারভোগী নির্বাচন করা হয়েছে, যা শীঘ্রই ১ কোটিতে উন্নীত হবে।
  • ডিলার নিয়োগ: ডিলার নিয়োগে স্বচ্ছতা আনতে নতুন নীতিমালা প্রণয়ন করা হচ্ছে।

মন্ত্রী জানান, গত রমজানে ২ কোটি ২৮ লাখ মানুষের কাছে পণ্য পৌঁছে দেওয়া হয়েছিল, এবার তা বাড়িয়ে ২ কোটি ৮৮ লাখে উন্নীত করা হচ্ছে। এছাড়া গত বছরের তুলনায় এবার খাদ্যপণ্য সরবরাহের পরিমাণ প্রায় ৪০ শতাংশ বাড়িয়ে ১৪ হাজার টনে উন্নীত করা হয়েছে।

"সরকারের প্রধান লক্ষ্য হলো নিম্নবিত্ত ও প্রান্তিক মানুষের কাছে ভর্তুকিমূল্যে খাদ্য পৌঁছে দেওয়া। যেকোনো বিশেষ পরিস্থিতি বা উৎসবের চাপে সরকার টিসিবির মাধ্যমে জনগণের পাশে থাকবে" বলেও জানান তিনি।

বাজারে গুটি কয়েক বড় ব্যবসায়ীর আধিপত্য কমাতে সরকার কাজ করছে উল্লেখ করে মন্ত্রী বলেন, সরকার এমন একটি অংশীদারিত্বভিত্তিক ব্যবস্থা গড়তে চায় যেখানে নতুন নতুন উদ্যোক্তারা অংশ নিতে পারবেন। এতে বাজারে সুস্থ প্রতিযোগিতা তৈরি হবে এবং সাধারণ মানুষ সুফল পাবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব (রুটিন দায়িত্ব) মো. আবদুর রহিম খান। স্বাগত বক্তব্য রাখেন টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ফয়সল আজাদ। আলোচনা শেষে বাণিজ্যমন্ত্রী ফিতা কেটে ও পণ্য বিক্রির মাধ্যমে দেশব্যাপী এই বিশেষ ট্রাকসেল কার্যক্রমের উদ্বোধন করেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬

টিসিবির কার্যক্রমকে করা হচ্ছে প্রযুক্তিনির্ভর: বাণিজ্যমন্ত্রী

প্রকাশের তারিখ : ১১ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত