টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেনের ধাক্কায় নারী-শিশুসহ পাঁচজন নিহত হয়েছেন। শুক্রবার (২৭ মার্চ) রাতে উপজেলার ধলাটেঙ্গর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে তিনজন নারী, একজন পুরুষ ও একটি শিশু রয়েছেন। এই প্রতিবেদন লেখা পর্যন্ত তাদের নাম-পরিচয় জানা যায়নি।
ঘারিন্দা রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান পাঁচজনের নিহতের বিষয়টি নিশ্চিত করে জানান, রেলক্রসিং পার হওয়ার সময় একটি বাসের তেল শেষ হয়ে যায়। এতে বাসটি রেললাইনের ওপরই দাঁড়িয়ে পড়ে। এ সময় টাঙ্গাইল থেকে ছেড়ে আসা সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি বাসটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই পাঁচজন নিহত হন।
এসআই মিজানুর আরও জানান, ঘটনাস্থলে উদ্ধারকাজ চলছে।

বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন