সাতক্ষীরার কালিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে ওলিউল ইসলাম (৩৫) নামে এক ঘের ব্যবসায়ী নিহত হয়েছেন। রোববার (২৯ মার্চ) দুপুরে উপজেলার মথুরেশপুর ইউনিয়নের গণপতি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শেখ ওলিউল ইসলাম গণপতি গ্রামের শেখ আমিনুর রহমানের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, ডা. মুজিব রুবি মাধ্যমিক বিদ্যালয়ের সামনের বিলে শহিদুল ইসলামের ছেলে বাবলু ও লাভলুর বাড়ির ভেড়ি বাঁধ বিছানো ছেঁড়া তারে পা দিলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।
আশপাশের লোকজন তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে স্থানীয় গ্রাম্য চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হঠাৎ এ মৃত্যুতে এলাকায় ও তার পরিবারের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন