প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন।
সোমবার (৯ মার্চ) সকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর কার্যালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
সাক্ষাৎকালে বেপজা নির্বাহী চেয়ারম্যান প্রধানমন্ত্রীকে সংস্থার বর্তমান কার্যক্রম এবং দেশের বিভিন্ন অর্থনৈতিক অঞ্চলে চলমান উন্নয়ন প্রকল্পগুলোর অগ্রগতি সম্পর্কে অবহিত করেন। প্রধানমন্ত্রী দেশের রপ্তানি আয় বৃদ্ধি এবং বিদেশি বিনিয়োগ আকর্ষণে বেপজাকে আরও গতিশীল ভূমিকা পালনের নির্দেশনা দেন।
এ সময় সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন