সংবাদ

সাতক্ষীরায় ৬ হাজার শিশুর সম্মিলিত জন্মদিন উদযাপন

?????????, ?????????
?????????, ?????????
প্রকাশ: ৩১ মার্চ ২০২৬, ০১:৩৭ পিএম

সাতক্ষীরায় ৬ হাজার শিশুর সম্মিলিত জন্মদিন উদযাপন
??? : ?????

পরিবারের আর্থিক সীমাবদ্ধতার কারণে যেসব শিশুদের জন্মদিন পালন করা হয় না, এমন প্রায় ছয় হাজার শিশুর জন্মদিন একসঙ্গে উদ্‌যাপনের উদ্যোগ নেওয়া হয়েছে সাতক্ষীরায়।

মঙ্গলবার (৩১ মার্চ) দেবহাটা উপজেলার পারুলিয়া ফুটবল মাঠে দেবহাটা এরিয়া প্রোগ্রামের আয়োজনে এ অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। এতে অর্থায়ন করেছে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং বাস্তবায়ন করছে সুশীলন।

সুশীলনের উপজেলা ম্যানেজার মামুন হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলন সাহা।

এ সময় বক্তব্য দেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান, পারুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের এপি ম্যানেজার মিল্টন সিংহসহ অন্যরা।

অনুষ্ঠানে নিবন্ধিত ও কমিউনিটির শিশুদের মাঝে খাতা, কলম, মাটির ব্যাংক ও ছাতাসহ বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

আয়োজকেরা জানান, প্রথম দিনে ২৫০ জন শিশুর জন্মদিন পালন করা হয়েছে। পর্যায়ক্রমে প্রায় ছয় হাজার শিশুর জন্মদিন উদ্‌যাপন ও উপহার প্রদান করা হবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬

সাতক্ষীরায় ৬ হাজার শিশুর সম্মিলিত জন্মদিন উদযাপন

প্রকাশের তারিখ : ৩১ মার্চ ২০২৬

featured Image

পরিবারের আর্থিক সীমাবদ্ধতার কারণে যেসব শিশুদের জন্মদিন পালন করা হয় না, এমন প্রায় ছয় হাজার শিশুর জন্মদিন একসঙ্গে উদ্‌যাপনের উদ্যোগ নেওয়া হয়েছে সাতক্ষীরায়।

মঙ্গলবার (৩১ মার্চ) দেবহাটা উপজেলার পারুলিয়া ফুটবল মাঠে দেবহাটা এরিয়া প্রোগ্রামের আয়োজনে এ অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। এতে অর্থায়ন করেছে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং বাস্তবায়ন করছে সুশীলন।

সুশীলনের উপজেলা ম্যানেজার মামুন হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলন সাহা।

এ সময় বক্তব্য দেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান, পারুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের এপি ম্যানেজার মিল্টন সিংহসহ অন্যরা।

অনুষ্ঠানে নিবন্ধিত ও কমিউনিটির শিশুদের মাঝে খাতা, কলম, মাটির ব্যাংক ও ছাতাসহ বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

আয়োজকেরা জানান, প্রথম দিনে ২৫০ জন শিশুর জন্মদিন পালন করা হয়েছে। পর্যায়ক্রমে প্রায় ছয় হাজার শিশুর জন্মদিন উদ্‌যাপন ও উপহার প্রদান করা হবে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত