এবারও বিশ্বকাপে খেলার সুযোগ পেল না ইতালি। এ নিয়ে টানা টানা ৩ বিশ্বকাপ মিস করলো দেশটি।
এর আগে স্থানীয় সময় গতকাল মঙ্গলবার (৩১ মার্চ) বসনিয়া ও হার্জেগোভিনার মাটিতে পেনাল্টি শুটআউটে হেরে বিদায় নিল আজ্জুরিরা। এই হারের ফলেই ইতালি পরপর তিনটি বিশ্বকাপ মিস করা প্রথম সাবেক চ্যাম্পিয়ন দল বনে গেল।
এদিকে, ম্যাচে মোইজে কিন আগেভাগেই ইতালিকে এগিয়ে দেন। কিন্তু বিরতির আগেই সেন্টারব্যাক আলেসান্দ্রো বাস্তোনি সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। এরপর ৭৯ মিনিটে বসনিয়ার বদলি খেলোয়াড় হারিস তাবাকোভিচ সমতা ফেরান। ১০ জনের ইতালি নিয়ে অতিরিক্ত ৩০ মিনিট খেলা হয়। কিন্তু কোনো দলই গোল করতে পারেনি।
এর আগে, সুইডেন ও উত্তর মেসিডোনিয়ার কাছে হেরে গত দুটি বিশ্বকাপের বাছাই পর্বেই ছিটকে গিয়েছিল দলটি।
২০০৬ সালের ফাইনালে ফ্রান্সকে হারানোর পর থেকে নকআউট পর্বে আর কোনো জয় নেই তাদের। ২০১৪ বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে জয়টাই হয়ে আছে বিশ্বমঞ্চে তাদের শেষ জয়।

বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০১ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন