এপ্রিল মাসের তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) নতুন দাম ঘোষণা করা হবে আজ বৃহস্পতিবার (২ এপ্রিল)। এক বিজ্ঞপ্তিতে এমনটাই জানিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি)।
এতে বলা হয়, সৌদি আরামকো ঘোষিত এপ্রিল (২০২৬) মাসের সৌদি সিপি অনুযায়ী এই মাসের জন্য ভোক্তা পর্যায়ে বেসরকারি এলপিজির মূল্য সমন্বয় সম্পর্কে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের নির্দেশনা বৃহস্পতিবার বিকেল ৩টায় ঘোষণা করা হবে। সংবাদ সম্মেলনে এলপিজির পাশাপাশি অটোগ্যাসের দামও ঘোষণা করা হবে।
এর আগে গত ২ মার্চ সবশেষ মার্চ মাসের জন্য সমন্বয় করা হয় এলপি গ্যাসের দাম। সেসময় ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৩৪১ টাকাই অপরিবর্তিত রাখা হয়েছিল।

বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০২ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন