হবিগঞ্জের মাধবপুর উপজেলার মনতলা এলাকায় তেলবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ার ১৮ ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) বেলা ৩টা ৪০ মিনিট থেকে ট্রেন চলাচল শুরু হয়।
রেলওয়ে সূত্র জানায়, দুর্ঘটনাকবলিত ওয়াগনগুলো সরিয়ে লাইন মেরামত করার পর ধাপে ধাপে ট্রেন চলাচল শুরু হয়। মনতলা স্টেশনের সহকারী স্টেশনমাস্টার মুশফিকুর রহমান জানান, বিকেল পৌনে চারটার দিকে প্রথমে হরষপুর স্টেশনে আটকে থাকা সিলেটগামী ‘পারাবত এক্সপ্রেস’ ছেড়ে যায়। এরপর শায়েস্তাগঞ্জ স্টেশনে আটকে থাকা ঢাকাগামী ‘কালনী এক্সপ্রেস’ গন্তব্যের উদ্দেশে যাত্রা করে।

বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০২ এপ্রিল ২০২৬
হবিগঞ্জের মাধবপুর উপজেলার মনতলা এলাকায় তেলবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ার ১৮ ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) বেলা ৩টা ৪০ মিনিট থেকে ট্রেন চলাচল শুরু হয়।
রেলওয়ে সূত্র জানায়, দুর্ঘটনাকবলিত ওয়াগনগুলো সরিয়ে লাইন মেরামত করার পর ধাপে ধাপে ট্রেন চলাচল শুরু হয়। মনতলা স্টেশনের সহকারী স্টেশনমাস্টার মুশফিকুর রহমান জানান, বিকেল পৌনে চারটার দিকে প্রথমে হরষপুর স্টেশনে আটকে থাকা সিলেটগামী ‘পারাবত এক্সপ্রেস’ ছেড়ে যায়। এরপর শায়েস্তাগঞ্জ স্টেশনে আটকে থাকা ঢাকাগামী ‘কালনী এক্সপ্রেস’ গন্তব্যের উদ্দেশে যাত্রা করে।

আপনার মতামত লিখুন