জ্বালানি সাশ্রয় এবং মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাবে উদ্ভূত বৈশ্বিক পরিস্থিতি মোকাবিলায় সরকারি-বেসরকারি অফিসের সময়সূচি পরিবর্তনসহ একগুচ্ছ কৃচ্ছ্রসাধন ও ব্যয় সংকোচনমূলক সিদ্ধান্ত নিয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, অফিসের সময় ১ ঘণ্টা কমিয়ে বিকেল ৪টা পর্যন্ত করা হয়েছে এবং সন্ধ্যা ৬টার পর সব মার্কেট বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২ এপ্রিল) রাতে জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রী
তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক
শেষে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি নতুন সময়সূচি ঘোষণা করেন:
মন্ত্রিপরিষদ সচিব জানান, দেশের বিশেষ পরিস্থিতির কথা বিবেচনা
করে এবারের মন্ত্রিসভার বৈঠকটি সংসদ ভবনে অনুষ্ঠিত হয়েছে। তিনি আরও জানান, প্রধানমন্ত্রী
দীর্ঘ ১৮ ঘণ্টা কাজ করছেন। যাতায়াতের সময় বাঁচাতে এবং যানজট এড়াতে সংসদ ভবনেই এই গুরুত্বপূর্ণ
বৈঠকের আয়োজন করা হয়।
মূলত মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রভাব এবং অভ্যন্তরীণ জ্বালানি
নিরাপত্তা নিশ্চিত করতে সরকার এই কঠোর পদক্ষেপ নিয়েছে। ব্যয় সংকোচন ও বিদ্যুৎ সাশ্রয়ের
মাধ্যমে পরিস্থিতি সামাল দেওয়ার লক্ষ্যেই অফিসের সময় কমানো এবং মার্কেট বন্ধের সময়
নির্ধারণ করা হয়েছে বলে জানানো হয়।

বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন