সংবাদ

সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৭৫ জন

কুষ্টিয়ায় হামের উপসর্গে ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ৩০০ ছাড়াল

???? ?????? ???????, ?????????
???? ?????? ???????, ?????????
প্রকাশ: ৪ এপ্রিল ২০২৬, ০৪:৪৪ পিএম

কুষ্টিয়ায় হামের উপসর্গে ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ৩০০ ছাড়াল
??? : ???????

কুষ্টিয়ায় বেড়েই চলছে হামের সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় জেলায় হামের উপসর্গ নিয়ে তিন শিশুর মৃত্যু হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত জেলায় ৩০০-এর বেশি শিশু এই রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। এ ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে চরম উদ্বেগ দেখা দিয়েছে।

হাসপাতাল সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আট মাস বয়সী ইব্রাহিমের মৃত্যু হয়। সে দৌলতপুর উপজেলার চঞ্চল হোসেনের ছেলে। রাত ১২টার দিকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু হয় পাঁচ মাস বয়সী আইজার। সে কুষ্টিয়া শহরের রেনউইক মোড় এলাকার মমিনের মেয়ে। এর আগে একই দিন ভোরে মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায় আট মাস বয়সী শিশু আফরান। সে সদর উপজেলার ভাদালিয়া গ্রামের আল আমিনের ছেলে।

তিন শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. হোসেন ইমাম।

কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. এ এইচ এম আনোয়ারুল ইসলাম জানান, জেলায় হামের উপসর্গ নিয়ে রোগীর সংখ্যা ক্রমাগত বাড়ছে। পরিস্থিতি সামাল দিতে মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে আলাদা ‘হাম কর্নার’ চালু করা হয়েছে। তবে রোগীর চাপ বাড়ায় অনেককে সাধারণ শিশু ওয়ার্ডেও চিকিৎসা নিতে হচ্ছে। এতে শয্যাসংকট দেখা দিয়েছে।

জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে, জেলায় এ পর্যন্ত অন্তত ৩০০ শিশু হামের উপসর্গ নিয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৭৫ জন।

কুষ্টিয়ার সিভিল সার্জন শেখ মোহাম্মদ কামাল হোসেন বলেন, হামের টিকার স্বল্পতা, সচেতনতার অভাব এবং বাইরের জেলা থেকে মানুষের আগমন সংক্রমণ বৃদ্ধির অন্যতম কারণ। তিনি আরও জানান, আক্রান্ত শিশুদের জন্য জেলার সব হাসপাতালে ‘হাম আইসোলেশন কর্নার’ চালু করা হয়েছে। টিকা পাওয়া মাত্রই দ্রুত টিকাদান কার্যক্রম শুরু করা হবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ১৩ জুন ২০২৬

কুষ্টিয়ায় হামের উপসর্গে ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ৩০০ ছাড়াল

প্রকাশের তারিখ : ০৪ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত