সংবাদ

গুজব ও অপতথ্য রোধে সাংবাদিকদের সতর্ক থাকার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

???? ?????? ???????, ????????
???? ?????? ???????, ????????
প্রকাশ: ৪ এপ্রিল ২০২৬, ০৮:৪৩ পিএম

গুজব ও অপতথ্য রোধে সাংবাদিকদের সতর্ক থাকার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর
?????? ???? ??????????? ????????????? ?????? ???? ???? ? ??????? ????? ???????? ??? : ?????

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ‘গণমাধ্যমের অবাধ স্বাধীনতা রয়েছে এবং তা থাকবে। তবে কেউ যেন গুজব ও অপতথ্য প্রচার করতে না পারে, সেদিকে সাংবাদিকদের নজর রাখতে হবে।’

তিনি আরও বলেন, সরকার গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাস করে। তবে অপতথ্য প্রচারের ক্ষেত্রে করণীয় নির্ধারণে সাংবাদিক নেতাদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

শনিবার (৪ এপ্রিল) বিকেলে ময়মনসিংহ নগরীর শিকারীকান্দা এলাকায় বিভাগীয় তথ্য কমপ্লেক্স নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। জেলা পর্যায়ে আধুনিক তথ্য কমপ্লেক্স নির্মাণ প্রকল্পের আওতায় এই কার্যক্রম শুরু হয়েছে।

ইয়াসের খান চৌধুরী জানান, দেশের ৬৪ জেলাতেই পর্যায়ক্রমে তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হবে। ময়মনসিংহের মাধ্যমে এই প্রকল্পের কাজ শুরু হলো। ভবিষ্যতে উপজেলা পর্যায়েও তথ্য কমপ্লেক্স নির্মাণ করা যায় কি না, তা সরকার ভেবে দেখবে।

গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মো. আবদুল জলিলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম ফজলুল হক ভূঁইয়া, গণপূর্ত বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোহাম্মদ মনিরুল ইসলাম, প্রকল্প পরিচালক মো. মনিরুজ্জামান এবং জেলা প্রশাসক মো. সাইফুর রহমান। এ ছাড়া ময়মনসিংহের অতিরিক্ত বিভাগীয় কমিশনার জন কেনেডি জাম্বিলসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

প্রকল্প সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রায় ২০ কোটি টাকা ব্যয়ে নির্মিতব্য এই আধুনিক কমপ্লেক্সে অফিস, লাইব্রেরি, ইন্টারনেট ক্যাফে, নিউজরুম, ডিজিটাল আর্কাইভ, কনফারেন্স রুম, কালার ল্যাব ও সিনেপ্লেক্সসহ বিভিন্ন আধুনিক সুযোগ-সুবিধা থাকবে। ময়মনসিংহ বিভাগসহ জামালপুর ও শেরপুর জেলার তথ্যসেবা নিশ্চিত করবে এই কেন্দ্রটি। আগামী ১৮ মাসের মধ্যে প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা রয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ১৩ জুন ২০২৬

গুজব ও অপতথ্য রোধে সাংবাদিকদের সতর্ক থাকার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

প্রকাশের তারিখ : ০৪ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত