দীর্ঘ ১৭ বছরের বন্ধুর পথ পেরিয়ে, অগণিত মানুষের ত্যাগ আর তিতিক্ষার বিনিময়ে অর্জিত বাংলাদেশের এই নবজাতক গণতন্ত্রকে যেকোনো মূল্যে রক্ষা করার ডাক দিয়েছেন বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ এ্যাডভোকেট এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু।
শনিবার (৪ এপ্রিল) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে নাটোর জেলা সাংবাদিক সমিতি, ঢাকা কর্তৃক আয়োজিত এক বর্ণাঢ্য 'ঈদ পুনর্মিলনী ও গুণীজন সংবর্ধনা' অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই প্রত্যয় ব্যক্ত করেন।
সাবেক স্বাস্থ্য সচিব সাইদুর রহমানের প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠিত এই সভায় হুইপ দুলু স্মরণ করিয়ে দেন, আজকের এই গণতান্ত্রিক পরিবেশ কোনো দয়ার দান নয়, বরং এটি রাজপথে ঢেলে দেওয়া অগণিত শহীদের রক্তের ফসল।
তিনি দৃঢ়ভাবে বলেন, রক্তের বিনিময়ে অর্জিত এই গণতন্ত্রকে রক্ষা করতে আমাদের সবাইকে অতন্দ্র প্রহরীর মতো সজাগ থাকতে হবে।
বর্তমান সরকারের রাজনৈতিক দর্শনের ওপর আলোকপাত করে হুইপ বলেন, বর্তমান সরকার ঐতিহাসিক ‘জুলাই সনদ’কে মনে-প্রাণে ধারণ করে রাষ্ট্র সংস্কারের পক্ষে নিরলস কাজ করে যাচ্ছে।
তিনি বিশ্বাস করেন, রাস্তার আন্দোলনের চেয়ে সংসদীয় বিতর্কের মাধ্যমেই টেকসই এবং প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করা সম্ভব।
জনগণের ভোটের অধিকার পুনরুদ্ধার এবং নাগরিকের বাক স্বাধীনতা নিশ্চিত করতে বর্তমান সরকার অত্যন্ত সচেষ্ট রয়েছে উল্লেখ করে তিনি বলেন, মানুষের মৌলিক অধিকার রক্ষায় কোনো আপোস করা হবে না।
তিনি বলেন, নাটোরকে একটি আদর্শ ও সমৃদ্ধ শহরে পরিণত করতে দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং জনমানুষের কল্যাণে নিজেদের উৎসর্গ করতে হবে।

বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন