মার্কিন ও ইসরায়েলি বাহিনীর যৌথ হামলায় ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) গোয়েন্দা প্রধান মেজর জেনারেল মজিদ খাদেমি নিহত হয়েছেন। সোমবার (৬ এপ্রিল) আইআরজিসির এক বিবৃতির বরাতে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ফারস নিউজ এই তথ্য নিশ্চিত করেছে।
আইআরজিসির বিবৃতিতে জানানো হয়, মেজর জেনারেল মজিদ খাদেমি
প্রায় ৫০ বছর ধরে ইরানের জাতীয় নিরাপত্তা ও গোয়েন্দা বিভাগে অত্যন্ত গুরুত্বপূর্ণ
দায়িত্ব পালন করে আসছিলেন। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাহিনীটি।
নিহত এই শীর্ষ কর্মকর্তার জানাজা এবং দাফন সংক্রান্ত বিস্তারিত
কর্মসূচি পরবর্তী সময়ে জানানো হবে বলে আইআরজিসির পক্ষ থেকে জানানো হয়েছে।
মধ্যপ্রাচ্যে চলমান ইরান বনাম যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধের
মধ্যে আইআরজিসির গোয়েন্দা প্রধানের নিহতের এই ঘটনাকে তেহরানের জন্য একটি বড় ধাক্কা
হিসেবে দেখা হচ্ছে।

বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন