সংবাদ

সাংবাদিক আকাশ চৌধুরীর সম্পাদনায় ‘আলোর মিছিল’ প্রকাশিত

?????? ?????? ???????, ?????
?????? ?????? ???????, ?????
প্রকাশ: ৬ এপ্রিল ২০২৬, ০৫:২৯ পিএম

 সাংবাদিক আকাশ চৌধুরীর সম্পাদনায় ‘আলোর মিছিল’ প্রকাশিত

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সাংবাদিক ও কলামিস্ট আকাশ চৌধুরীর সম্পাদনায় প্রকাশিত হয়েছে বিশেষ সংকলন ‘আলোর মিছিল’। গত ২৬ মার্চ সংকলনটি প্রকাশিত হয়।

৮০ পৃষ্ঠার এই চার রঙের সংকলনে দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গের গুরুত্বপূর্ণ লেখা ও ভাষণ স্থান পেয়েছে। এতে রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভাষণ ‘সবাই মিলে নিরাপদ বাংলাদেশ গড়বো’ (বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান থাকাকালীন দেশে ফেরার পর গণসংবর্ধনায় দেওয়া ভাষণ)। এ ছাড়া রয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের লেখা ‘একটি জাতির জন্ম’।

সংকলনটিতে আরও লিখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, কথাসাহিত্যিক আনিসুল হক, ভারতের কলকাতার লেখক ও প্রামাণ্যচিত্র নির্মাতা সৌমিত্র দস্তিদার, সাংবাদিক খায়রুজ্জামান কামাল, সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের চেয়ারম্যান ড. আশফাক হোসেন।

এ ছাড়াও সাংবাদিক ও কলামিস্ট মোস্তফা কামাল, আফতাব চৌধুরী, লেখক ও গবেষক মোস্তাক আহমাদ দীন এবং সিলেট কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক সেলিম আউয়ালসহ মোট ২৬ জন লেখকের লেখা এতে স্থান পেয়েছে। ১২০ গ্রাম আর্ট পেপারে ছাপা এই নান্দনিক সংকলনটি এখন দেশের বিভিন্ন লাইব্রেরিতে পাওয়া যাচ্ছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬

সাংবাদিক আকাশ চৌধুরীর সম্পাদনায় ‘আলোর মিছিল’ প্রকাশিত

প্রকাশের তারিখ : ০৬ এপ্রিল ২০২৬

featured Image

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সাংবাদিক ও কলামিস্ট আকাশ চৌধুরীর সম্পাদনায় প্রকাশিত হয়েছে বিশেষ সংকলন ‘আলোর মিছিল’। গত ২৬ মার্চ সংকলনটি প্রকাশিত হয়।

৮০ পৃষ্ঠার এই চার রঙের সংকলনে দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গের গুরুত্বপূর্ণ লেখা ও ভাষণ স্থান পেয়েছে। এতে রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভাষণ ‘সবাই মিলে নিরাপদ বাংলাদেশ গড়বো’ (বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান থাকাকালীন দেশে ফেরার পর গণসংবর্ধনায় দেওয়া ভাষণ)। এ ছাড়া রয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের লেখা ‘একটি জাতির জন্ম’।

সংকলনটিতে আরও লিখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, কথাসাহিত্যিক আনিসুল হক, ভারতের কলকাতার লেখক ও প্রামাণ্যচিত্র নির্মাতা সৌমিত্র দস্তিদার, সাংবাদিক খায়রুজ্জামান কামাল, সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের চেয়ারম্যান ড. আশফাক হোসেন।

এ ছাড়াও সাংবাদিক ও কলামিস্ট মোস্তফা কামাল, আফতাব চৌধুরী, লেখক ও গবেষক মোস্তাক আহমাদ দীন এবং সিলেট কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক সেলিম আউয়ালসহ মোট ২৬ জন লেখকের লেখা এতে স্থান পেয়েছে। ১২০ গ্রাম আর্ট পেপারে ছাপা এই নান্দনিক সংকলনটি এখন দেশের বিভিন্ন লাইব্রেরিতে পাওয়া যাচ্ছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত