দেশের বিভিন্ন প্রান্তে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বিপুল পরিমাণ অবৈধ মজুত উদ্ধারসহ আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণ করেছে র্যাব।
মঙ্গলবার (৭ এপ্রিল) র্যাব-৮ এর তত্ত্বাবধানে পটুয়াখালী সদর এলাকায় বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে জনসচেতনতা বৃদ্ধি ও মজুতদারির কুফল সম্পর্কে সতর্ক করার পাশাপাশি নিয়মভঙ্গকারী ৩টি ব্যবসা প্রতিষ্ঠানকে ১১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
একই দিনে বন্দরনগরী চট্টগ্রামের মেট্রোপলিটন এলাকায় অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট উপস্থিত সংবাদকর্মীদের জানান, বিএসটিআই অনুমোদন না থাকা এবং খোলা বাজারের তেল বোতলজাত করে বিভিন্ন নামী কোম্পানির ভুয়া লেভেল লাগিয়ে বাজারজাত করার অভিযোগে মোট ১০৪২ লিটার ভোজ্যতেল জব্দ করা হয়েছে। এছাড়া নাসিরাবাদ এলাকার মাবিয়া স্টোরের গোডাউনে ৯৬০০ লিটার এবং কর্ণফুলী কমপ্লেক্সের খাজা স্টোরে ১২০০০ লিটার ভোজ্যতেলের অবৈধ মজুদের সন্ধান মেলায় সংশ্লিষ্টদের ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানের এই ধারা অব্যাহত রেখে বুধবার (৮ এপ্রিল) রাজধানী ঢাকার তেজগাঁও শিল্পাঞ্চল, হাজারীবাগ, মোহাম্মদপুর ও টঙ্গী কাঁচা বাজারসহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ বাণিজ্যিক পয়েন্টে একযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে র্যাব।
র্যাবের জানায়, মাঠপর্যায়ে তল্লাশি চালিয়ে তারা সর্বমোট ১ লক্ষ ১৪ হাজার ৪৪২ লিটার ভোজ্য তেলের অস্বাভাবিক মজুত চিহ্নিত করতে সক্ষম হয়েছে। ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে বিভিন্ন অসাধু প্রতিষ্ঠানকে ৭১ হাজার টাকা জরিমানা করার পাশাপাশি অবৈধভাবে লুকিয়ে রাখা ২২ হাজার ৬৪২ লিটার তেল তাৎক্ষণিক জব্দ করা হয়।
র্যাব সদর দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং যে কোনো ধরনের সন্ত্রাসী বা অপরাধমূলক কর্মকাণ্ড দমনে নিয়মিত টহল ও আভিযানিক কার্যক্রমের পাশাপাশি বাজার নিয়ন্ত্রণে তাদের এই কঠোর নজরদারি ভবিষ্যতে আরও বেগবান করা হবে।

বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন