সংবাদ

সবার জন্য ইন্টারনেট নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগের আহ্বান তথ্যপ্রযুক্তি মন্ত্রীর

 ?????? ?????? ???????, ?????????
?????? ?????? ???????, ?????????
প্রকাশ: ১১ এপ্রিল ২০২৬, ০৩:০৯ পিএম

সবার জন্য ইন্টারনেট নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগের আহ্বান তথ্যপ্রযুক্তি মন্ত্রীর
?????????? ‘???? ???? ?????????’ ?????? ???????? ???? ??????? ??????? ???, ??????????? ? ????????????? ??????? ???? ?????? ????? ??? : ?????

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন, দেশের প্রতিটি মানুষের জন্য ইন্টারনেট সুবিধা নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে। এই লক্ষ্য অর্জনে সংশ্লিষ্ট সব পক্ষকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

শনিবার (১১ এপ্রিল) দুপুরে কক্সবাজার জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আয়োজিত ‘সবার জন্য ইন্টারনেট’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহেন আসিফ আসাদ, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব আব্দুন নাসের খান এবং কক্সবাজারের পুলিশ সুপার এ এন এম সাজেদুর রহমান। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. আ. মান্নান।

সমুদ্র উপকূলীয় অঞ্চলের নিরাপত্তা ও মৎস্য খাতের উন্নয়নে নিরবচ্ছিন্ন ইন্টারনেটের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, গভীর সমুদ্রে অবস্থানরত জেলেদের জন্য ঘূর্ণিঝড়ের সতর্কতা, জলদস্যুতা প্রতিরোধ ও জরুরি যোগাযোগ নিশ্চিত করতে স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট সেবা চালুর ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

পর্যটন শহর কক্সবাজারের ডিজিটাল রূপান্তর নিয়ে মন্ত্রী বলেন, বিমানবন্দর ও রেলস্টেশনে ইতিমধ্যে বিনামূল্যে ওয়াই-ফাই সেবা চালু করা হয়েছে। পর্যটন খাতে বিনিয়োগ সহজ করতে এবং অবকাঠামো উন্নয়নে সরকার কাজ করছে। একই সঙ্গে তিনি স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের পর্যটকদের সঙ্গে সৌজন্যমূলক আচরণ ও শহর পরিচ্ছন্ন রাখার অনুরোধ জানান।

প্রযুক্তি শিক্ষার প্রসার নিয়ে ফকির মাহবুব আনাম বলেন, উপজেলা পর্যায়ে ইন্টারনেট সেবা সম্প্রসারণের পাশাপাশি ফ্রিল্যান্সিং ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতে দক্ষ জনবল গড়তে বিভিন্ন বিশেষ প্রকল্প হাতে নেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহেন আসিফ আসাদ সভায় জানান, বিটিসিএলের সেবা নিয়ে সাধারণ মানুষের অভিযোগ ও দীর্ঘসূত্রতার সমস্যা সমাধানে দ্রুত পদক্ষেপ নেওয়া হচ্ছে। কক্সবাজারে মোবাইল নেটওয়ার্কের মানোন্নয়ন ও ফ্রি ওয়াই-ফাই সুবিধা আরও বিস্তৃত করা হবে।

মতবিনিময় সভা শেষে মন্ত্রী ও উপদেষ্টা কক্সবাজার হিলডাউন সার্কিট হাউসে বিটিসিএল, টেলিটক, সাবমেরিন কেব্‌ল ও বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানির কর্মকর্তা এবং ডাক বিভাগের কর্মচারীদের সঙ্গে আলাদা সভা করেন। সেখানে ডাক ও টেলিযোগাযোগ সচিব এবং জেলা প্রশাসক উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ১৩ জুন ২০২৬

সবার জন্য ইন্টারনেট নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগের আহ্বান তথ্যপ্রযুক্তি মন্ত্রীর

প্রকাশের তারিখ : ১১ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত