সংবাদ

রংপুরে এএসআই পিয়ারুল হত্যায় মাদক কারবারির মৃত্যুদণ্ড

???? ?????? ???????, ?????
???? ?????? ???????, ?????
প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৬, ০৬:১৬ পিএম

রংপুরে এএসআই পিয়ারুল হত্যায় মাদক কারবারির মৃত্যুদণ্ড
?????? ????? ??????? ????? ????? ?????? ????????????????? ????? ?????? ??????? ?????? ????? ???? ???????? ???? ????? ?????? ??? : ?????

রংপুর নগরীর হারাগাছ এলাকায় পুলিশ কর্মকর্তা (এএসআই) মো. পিয়ারুল ইসলামকে হত্যার দায়ে পারভেজ রহমান ওরফে পলাশ নামে এক মাদক কারবারিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সোমবার ( ১৩ এপ্রিল) দুপুরে রংপুরের অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক মোছাম্মৎ মার্জিয়া খাতুন এই রায় ঘোষণা করেন।

রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আসামি পারভেজ রহমান আদালতে উপস্থিত ছিলেন। রায় শেষে কড়া পুলিশি পাহারায় তাকে আদালতের হাজতখানায় নেওয়া হয়। মৃত্যুদণ্ডের পাশাপাশি তাকে ১০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে।

মামলার বিবরণ থেকে জানা যায়, ২০২১ সালের ২৪ সেপ্টেম্বর রাতে রংপুর মেট্রোপলিটন পুলিশের হারাগাছ থানার বাহার কাছনা এলাকায় মাদকবিরোধী অভিযানে যান এএসআই পিয়ারুল ইসলাম। অভিযান চলাকালে চিহ্নিত মাদক কারবারি পারভেজ রহমান পলাশকে আটক করার চেষ্টা করলে তিনি পিয়ারুলকে ছুরিকাঘাত করেন। গুরুত্বর আহত অবস্থায় পিয়ারুলকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এই ঘটনায় পরদিন ২৫ সেপ্টেম্বর হারাগাছ থানায় একটি হত্যা মামলা করা হয়। পুলিশ তদন্ত শেষে পারভেজের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করে। মামলায় ১৬ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ ও জেরা শেষে আদালত আজ এই রায় প্রদান করেন।

রায় ঘোষণার সময় বিচারক তার পর্যবেক্ষণে বলেন, সমাজে মাদক নির্মূল ও আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালনকালে একজন পুলিশ কর্মকর্তাকে এভাবে নিষ্ঠুরভাবে হত্যা করা হয়েছে। আসামির বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় সমাজ ও ন্যায়ের স্বার্থে তাকে সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড দেওয়া হলো।

রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) আব্দুল হাদি বেলাল রায়ে সন্তোষ প্রকাশ করে বলেন, ‘আমরা ১৬ জন সাক্ষীর মাধ্যমে আসামির অপরাধ প্রমাণ করতে সক্ষম হয়েছি। এই রায়ের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে।’

অন্যদিকে, আসামিপক্ষের আইনজীবী আব্দুল্লাহ আল মামুন দাবি করেন, তার মক্কেল ন্যায়বিচার পাননি। এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা হবে বলে তিনি জানান।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬

রংপুরে এএসআই পিয়ারুল হত্যায় মাদক কারবারির মৃত্যুদণ্ড

প্রকাশের তারিখ : ১৩ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত