সংবাদ

ভ্যাট রিটানের সময় বাড়লো ২৩ এপ্রিল পর্যন্ত

সংবাদ ডিজিটাল ডেস্ক
সংবাদ ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৬, ১০:৫১ এএম

ভ্যাট রিটানের সময় বাড়লো ২৩ এপ্রিল পর্যন্ত

২৩ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছে ভ্যাট রিটানের সময়। আজ বুধবার (১৫ এপ্রিল) কাস্টমস ও মূল্য সংযোজন কর (মূসক) সংক্রান্ত মাঠ পর্যায়ের অফিসগুলোকে পাঠানো এক চিঠির সূত্রে এ তথ্য জানা গেছে। 

জানা গেছে, পহেলা বৈশাখ উপলক্ষে সরকারি ছুটি ও ই-ভ্যাট সিস্টেমে আপগ্রেডেশন সংক্রান্ত জটিলতার কারণেই সময় বাড়ানো হয়েছে। 

সাধারণত প্রতি মাসের ১৬ তারিখে ভ্যাট রিটার্ন দাখিলের শেষ দিন থাকলেও বিশেষ বিবেচনায় ওই সময়সীমা বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

এনবিআর জানায়, ভ্যাট দাতার সুবিধার কথা চিন্তা করে মার্চ/ ২০২৬ কর মেয়াদের অনলাইনে রিটার্ন দাখিলের সময়সীমা ২৩ এপ্রিল পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬

ভ্যাট রিটানের সময় বাড়লো ২৩ এপ্রিল পর্যন্ত

প্রকাশের তারিখ : ১৫ এপ্রিল ২০২৬

featured Image

২৩ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছে ভ্যাট রিটানের সময়। আজ বুধবার (১৫ এপ্রিল) কাস্টমস ও মূল্য সংযোজন কর (মূসক) সংক্রান্ত মাঠ পর্যায়ের অফিসগুলোকে পাঠানো এক চিঠির সূত্রে এ তথ্য জানা গেছে। 

জানা গেছে, পহেলা বৈশাখ উপলক্ষে সরকারি ছুটি ও ই-ভ্যাট সিস্টেমে আপগ্রেডেশন সংক্রান্ত জটিলতার কারণেই সময় বাড়ানো হয়েছে। 

সাধারণত প্রতি মাসের ১৬ তারিখে ভ্যাট রিটার্ন দাখিলের শেষ দিন থাকলেও বিশেষ বিবেচনায় ওই সময়সীমা বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

এনবিআর জানায়, ভ্যাট দাতার সুবিধার কথা চিন্তা করে মার্চ/ ২০২৬ কর মেয়াদের অনলাইনে রিটার্ন দাখিলের সময়সীমা ২৩ এপ্রিল পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত