সংবাদ

রিয়াদে দুর্ঘটনায় প্রাণ হারালেন সাংবাদিক আবু তালেবের ছেলে

?????????, ???????? (???????)
?????????, ???????? (???????)
প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৬, ০৮:২৬ পিএম

রিয়াদে দুর্ঘটনায় প্রাণ হারালেন সাংবাদিক আবু তালেবের ছেলে
???? ???? ??? ????????? ???? ?????????? ????? ????? ?????

সৌদি আরবের রিয়াদে সড়ক দুর্ঘটনায় মো. আলমাছ সরদার ফরিদ (২৪) নামে এক বাংলাদেশি তরুণের মৃত্যু হয়েছে (ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন)। তিনি চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার দক্ষিণ বালিথুবা গ্রামের বালিথুবা সরদার বাড়ির (আড্ডা বাড়ি) বাসিন্দা ও স্থানীয় সাংবাদিক আবু তালেব সরদারের ছোট ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, ভাগ্য পরিবর্তনের আশায় ২ বছর ৯ মাস আগে সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন ফরিদ। গত ২৪ মার্চ থেকে পরিবারের সঙ্গে তার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর বুধবার (১৫ এপ্রিল) বিকেলে ফরিদের বাবার মোবাইল ফোনে সৌদি আরব থেকে মৃত্যুর খবরটি জানানো হয়। ফোনের অপর প্রান্ত থেকে জানানো হয়, গত ২৪ মার্চ রিয়াদে এক সড়ক দুর্ঘটনায় ফরিদ প্রাণ হারিয়েছেন।

ফরিদ দুই ভাই ও দুই বোনের মধ্যে সবার ছোট ছিলেন। দীর্ঘ ২০ দিন পর ছেলের মৃত্যুর খবর পাওয়ার পর পুরো পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতের মরদেহ দেশে ফিরিয়ে আনতে সরকারের সহযোগিতা চেয়েছে তার পরিবার।

এদিকে সাংবাদিক আবু তালেব সরদারের ছেলের অকাল মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মামুনুর রশিদ পাঠান ও সাধারণ সম্পাদক নূরুল ইসলাম ফরহাদ। এক শোকবার্তায় তারা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ১৩ জুন ২০২৬

রিয়াদে দুর্ঘটনায় প্রাণ হারালেন সাংবাদিক আবু তালেবের ছেলে

প্রকাশের তারিখ : ১৫ এপ্রিল ২০২৬

featured Image

সৌদি আরবের রিয়াদে সড়ক দুর্ঘটনায় মো. আলমাছ সরদার ফরিদ (২৪) নামে এক বাংলাদেশি তরুণের মৃত্যু হয়েছে (ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন)। তিনি চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার দক্ষিণ বালিথুবা গ্রামের বালিথুবা সরদার বাড়ির (আড্ডা বাড়ি) বাসিন্দা ও স্থানীয় সাংবাদিক আবু তালেব সরদারের ছোট ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, ভাগ্য পরিবর্তনের আশায় ২ বছর ৯ মাস আগে সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন ফরিদ। গত ২৪ মার্চ থেকে পরিবারের সঙ্গে তার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর বুধবার (১৫ এপ্রিল) বিকেলে ফরিদের বাবার মোবাইল ফোনে সৌদি আরব থেকে মৃত্যুর খবরটি জানানো হয়। ফোনের অপর প্রান্ত থেকে জানানো হয়, গত ২৪ মার্চ রিয়াদে এক সড়ক দুর্ঘটনায় ফরিদ প্রাণ হারিয়েছেন।

ফরিদ দুই ভাই ও দুই বোনের মধ্যে সবার ছোট ছিলেন। দীর্ঘ ২০ দিন পর ছেলের মৃত্যুর খবর পাওয়ার পর পুরো পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতের মরদেহ দেশে ফিরিয়ে আনতে সরকারের সহযোগিতা চেয়েছে তার পরিবার।

এদিকে সাংবাদিক আবু তালেব সরদারের ছেলের অকাল মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মামুনুর রশিদ পাঠান ও সাধারণ সম্পাদক নূরুল ইসলাম ফরহাদ। এক শোকবার্তায় তারা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত