সংবাদ

বাংলাদেশের খেলা দেখতে স্টেডিয়ামে জাইমা


সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৬, ০২:০৫ পিএম

বাংলাদেশের খেলা দেখতে স্টেডিয়ামে জাইমা

মিরপুর স্টেডিয়ামে বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজে দলকে সমর্থন জোগাতে মিরপুর স্টেডিয়ামে হাজির হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা জাইমা রহমান। আজ শুক্রবার (১৭ এপ্রিল) সকাল ১১টায় শুরু হয়েছে ম্যাচটি। এর ঘন্টাখানেক পরই হোম অব ক্রিকেটে উপস্থিত হন জাইমা।

এর আগে গত মাসে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচেও মাঠে গিয়ে খেলা দেখেছিলেন তিনি।

গতবার প্রেসিডেন্ট বক্সে বসলেও এবার প্রেসবক্সের উল্টো দিকে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডের কর্পোরেট বক্সে বসে খেলা দেখছেন জাইমা।

নিউজিল্যান্ডের বিপক্ষে টস হেরে আজ ফিল্ডিংয়ে নেমেছে বাংলাদেশ। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩৪ ওভারে ৪ উইকেট হারিয়ে নিউজিল্যান্ডের সংগ্রহ ১৬০ রান। বাংলাদেশের হয়ে দুই উইকেট লাভ করেছেন রিশাদ হোসেন। এছাড়া, শরিফুল ইসলাম এবং মেহেদি হাসান মিরাজ উভয়েই ১টি করে উইকেট লাভ করেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬


বাংলাদেশের খেলা দেখতে স্টেডিয়ামে জাইমা

প্রকাশের তারিখ : ১৭ এপ্রিল ২০২৬

featured Image

মিরপুর স্টেডিয়ামে বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজে দলকে সমর্থন জোগাতে মিরপুর স্টেডিয়ামে হাজির হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা জাইমা রহমান। আজ শুক্রবার (১৭ এপ্রিল) সকাল ১১টায় শুরু হয়েছে ম্যাচটি। এর ঘন্টাখানেক পরই হোম অব ক্রিকেটে উপস্থিত হন জাইমা।

এর আগে গত মাসে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচেও মাঠে গিয়ে খেলা দেখেছিলেন তিনি।

গতবার প্রেসিডেন্ট বক্সে বসলেও এবার প্রেসবক্সের উল্টো দিকে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডের কর্পোরেট বক্সে বসে খেলা দেখছেন জাইমা।

নিউজিল্যান্ডের বিপক্ষে টস হেরে আজ ফিল্ডিংয়ে নেমেছে বাংলাদেশ। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩৪ ওভারে ৪ উইকেট হারিয়ে নিউজিল্যান্ডের সংগ্রহ ১৬০ রান। বাংলাদেশের হয়ে দুই উইকেট লাভ করেছেন রিশাদ হোসেন। এছাড়া, শরিফুল ইসলাম এবং মেহেদি হাসান মিরাজ উভয়েই ১টি করে উইকেট লাভ করেন।



সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ


কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত