সংবাদ

পাওনা টাকা চাওয়ায় কৃষকদল কর্মীকে ট্রাকচাপায় হত্যার অভিযোগ

?????????, ????????? (?????????)
?????????, ????????? (?????????)
প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৬, ০৩:৫৯ পিএম

পাওনা টাকা চাওয়ায় কৃষকদল কর্মীকে ট্রাকচাপায় হত্যার অভিযোগ
??????????? ??????????? ????? ??????? ????? ???? ?????? ????? ?????? ????? ??????

চট্টগ্রামের হাটহাজারীতে ডাম্প ট্রাকের চাপায় মো. কামরুল হাসান ফয়সাল (৩৫) নামে এক কৃষকদল কর্মী নিহত হয়েছেন। পরিবারের দাবি, পাওনা টাকা চাওয়ায় বিরোধের জেরে তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) রাত আটটার দিকে উপজেলার মির্জাপুর ইউনিয়নের সরকারহাট বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ফয়সাল মির্জাপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাকর আলী চৌধুরী বাড়ির সাবেক ইউপি সদস্য মৃত আবদুল মালেক বাবুলের ছেলে। তিনি এক সন্তানের জনক এবং কৃষকদলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ জানায়, শনিবার রাতে একটি ডাম্প ট্রাক ফয়সালকে চাপা দেয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের পরিবার ও উত্তর জেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন উজ্জ্বলের অভিযোগ, প্রতিবেশী ডাম্প ট্রাকচালক মো. জুয়েলের কাছে টাকা পাওনা ছিলেন ফয়সাল। দীর্ঘদিন ধরে ওই টাকা পরিশোধ না করে জুয়েল গড়িমসি করছিলেন। শনিবার রাতে ফয়সালকে একা পেয়ে জুয়েল পরিকল্পিতভাবে ট্রাক দিয়ে চাপা দিয়ে পালিয়ে যান।

হাটহাজারী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোস্তাক আহমেদ চৌধুরী বলেন, পুলিশ ঘটনাটি তদন্ত করছে। এটি দুর্ঘটনা নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড, তা খতিয়ে দেখে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬

পাওনা টাকা চাওয়ায় কৃষকদল কর্মীকে ট্রাকচাপায় হত্যার অভিযোগ

প্রকাশের তারিখ : ১৯ এপ্রিল ২০২৬

featured Image

চট্টগ্রামের হাটহাজারীতে ডাম্প ট্রাকের চাপায় মো. কামরুল হাসান ফয়সাল (৩৫) নামে এক কৃষকদল কর্মী নিহত হয়েছেন। পরিবারের দাবি, পাওনা টাকা চাওয়ায় বিরোধের জেরে তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) রাত আটটার দিকে উপজেলার মির্জাপুর ইউনিয়নের সরকারহাট বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ফয়সাল মির্জাপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাকর আলী চৌধুরী বাড়ির সাবেক ইউপি সদস্য মৃত আবদুল মালেক বাবুলের ছেলে। তিনি এক সন্তানের জনক এবং কৃষকদলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ জানায়, শনিবার রাতে একটি ডাম্প ট্রাক ফয়সালকে চাপা দেয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের পরিবার ও উত্তর জেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন উজ্জ্বলের অভিযোগ, প্রতিবেশী ডাম্প ট্রাকচালক মো. জুয়েলের কাছে টাকা পাওনা ছিলেন ফয়সাল। দীর্ঘদিন ধরে ওই টাকা পরিশোধ না করে জুয়েল গড়িমসি করছিলেন। শনিবার রাতে ফয়সালকে একা পেয়ে জুয়েল পরিকল্পিতভাবে ট্রাক দিয়ে চাপা দিয়ে পালিয়ে যান।

হাটহাজারী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোস্তাক আহমেদ চৌধুরী বলেন, পুলিশ ঘটনাটি তদন্ত করছে। এটি দুর্ঘটনা নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড, তা খতিয়ে দেখে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত