সংবাদ

শিকলে বাঁধা অবস্থায় মাদ্রাসার দুই শিক্ষার্থী উদ্ধার

?????????, ????????? (???????)
?????????, ????????? (???????)
প্রকাশ: ২২ এপ্রিল ২০২৬, ০৪:১১ পিএম

শিকলে বাঁধা অবস্থায় মাদ্রাসার দুই শিক্ষার্থী উদ্ধার
????????? ?????????? ???? ????????? ??????? ???? ???????? ???? ?????? ??? ??? ?????? ?????? ??? ?????????? ??? : ?????

হবিগঞ্জের চুনারুঘাটে পায়ে শিকলবাঁধা অবস্থায় একটি মাদ্রাসা থেকে পালিয়ে আসা দুই শিশুকে উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে চুনারুঘাট পৌর শহর এলাকায় স্থানীয়রা তাদের দেখতে পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে নিয়ে যান। পরে ইউএনওর নির্দেশে তাদের শিকল কেটে চুনারুঘাট থানা-হেফাজতে পাঠানো হয়।

উদ্ধার হওয়া শিশুরা হলো-হবিগঞ্জ সদর উপজেলার চাঁনপুর গ্রামের মফিজুল ইসলামের ছেলে মারুফ ইসলাম সবুজ (৯) এবং বানিয়াচং উপজেলার পাথারিয়া গ্রামের বেলু মিয়ার ছেলে সায়েম মিয়া (৮)। তারা চুনারুঘাট উপজেলার দেওরগাছ হাফেজিয়া মাদ্রাসার আবাসিক ছাত্র।

শিশুদের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই দুই শিশু প্রায়ই মাদ্রাসার শিক্ষকদের চোখ ফাঁকি দিয়ে বাড়িতে চলে যেত। এ কারণে সম্প্রতি তাদের অভিভাবকেরা ৪০০ টাকা দিয়ে শিকল কিনে এনে মাদ্রাসায় তাদের পা বেঁধে রেখে যান। মঙ্গলবার বিকেলে সুযোগ বুঝে তারা শিকলবাঁধা অবস্থাতেই মাদ্রাসা থেকে পালিয়ে বাজারে চলে আসে। তাদের এ অবস্থা দেখে স্থানীয় লোকজন দ্রুত উপজেলা পরিষদে নিয়ে যান।

চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গালিব চৌধুরী বলেন, ‘স্থানীয়রা শিশু দুটিকে শিকলবাঁধা অবস্থায় আমার কার্যালয়ে নিয়ে আসলে আমি তাৎক্ষণিকভাবে তাদের শিকল কেটে দেওয়ার ব্যবস্থা করি। পরে নিরাপত্তার স্বার্থে তাদের থানায় হস্তান্তর করা হয়।’

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শফিকুল ইসলাম জানান, পরিবারের সদস্যদের পরামর্শ ও অনুমতি নিয়েই মাদ্রাসায় ওই শিশুদের পায়ে শিকল পরানো হয়েছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে। বিকেলে শিশু দুটিকে তাদের পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।

পায়ে শিকল দিয়ে শিশুদের বেঁধে রাখার এই ঘটনাটি এলাকায় এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ১৩ জুন ২০২৬

শিকলে বাঁধা অবস্থায় মাদ্রাসার দুই শিক্ষার্থী উদ্ধার

প্রকাশের তারিখ : ২২ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত