সংবাদ

মণপ্রতি ধানের দাম কমেছে ৪৪৭ টাকা

চালের দামে আগুন, ধানের বাজারে মন্দা

?????????, ?????????
?????????, ?????????
প্রকাশ: ২২ এপ্রিল ২০২৬, ০৫:৫৮ পিএম

চালের দামে আগুন, ধানের বাজারে মন্দা
??? : ???????

সাতক্ষীরায় চালের বাজারে দাম কমার কোনো লক্ষণ নেই, অথচ ধানের দামে বড় পতন হয়েছে। জেলায় গত বছরের তুলনায় প্রতি কেজি ধানের দাম কমেছে অন্তত ১১ টাকা। বিস্তীর্ণ মাঠে ধানের ভালো ফলন হলেও ন্যায্য দাম না পেয়ে দিশেহারা হয়ে পড়েছেন কৃষকেরা।

স্থানীয় বাজার ঘুরে ও কৃষকদের সঙ্গে কথা বলে জানা যায়, গত বছর মিনিকেট, ব্রি-ধান ২৮ ও ব্রি-ধান ৮৮-সহ বিভিন্ন চিকন ধান প্রতি মণ বিক্রি হয়েছে ১ হাজার ৫১৩ টাকায়। বর্তমানে সেই ধান বাজারে বিক্রি হচ্ছে ১ হাজার ৬৬ টাকায়। অর্থাৎ মণপ্রতি ধানের দাম কমেছে ৪৪৭ টাকা। সেই হিসাবে প্রতি কেজিতে দাম কমেছে প্রায় ১১ টাকা।

চাষিরা বলছেন, কৃষি উপকরণের আকাশচুম্বী দামের এই সময়ে ধানের এই দরপতন তাদের জন্য ‘মরার ওপর খাঁড়ার ঘা’ হয়ে দাঁড়িয়েছে। সার, বীজ, কীটনাশক ও শ্রমিকের মজুরি-সবকিছুর ব্যয় বাড়লেও ধানের দাম কমায় উৎপাদন খরচ তোলা নিয়ে শঙ্কায় পড়েছেন তারা।

সাতক্ষীরার লাবসা এলাকার কয়েকজন চাষি জানান, উচ্চমূল্যে জমি লিজ (বর্গা) নিয়ে তারা চাষাবাদ করেছেন। ধানের বর্তমান যে বাজারদর, তাতে খরচ বাদ দিয়ে কোনো লাভ থাকবে না বলে তাঁরা আশঙ্কা করছেন।

সাতক্ষীরা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মো. সাইফুল ইসলাম বলেন, ‘সরকারিভাবে ধান সংগ্রহ অভিযান শুরু হলে বাজারের পরিস্থিতি স্বাভাবিক হতে পারে। এ ছাড়া কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিত করতে দাম বৃদ্ধির বিষয়ে আমরা কিছু সুপারিশ পাঠিয়েছি।’

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬

চালের দামে আগুন, ধানের বাজারে মন্দা

প্রকাশের তারিখ : ২২ এপ্রিল ২০২৬

featured Image

সাতক্ষীরায় চালের বাজারে দাম কমার কোনো লক্ষণ নেই, অথচ ধানের দামে বড় পতন হয়েছে। জেলায় গত বছরের তুলনায় প্রতি কেজি ধানের দাম কমেছে অন্তত ১১ টাকা। বিস্তীর্ণ মাঠে ধানের ভালো ফলন হলেও ন্যায্য দাম না পেয়ে দিশেহারা হয়ে পড়েছেন কৃষকেরা।

স্থানীয় বাজার ঘুরে ও কৃষকদের সঙ্গে কথা বলে জানা যায়, গত বছর মিনিকেট, ব্রি-ধান ২৮ ও ব্রি-ধান ৮৮-সহ বিভিন্ন চিকন ধান প্রতি মণ বিক্রি হয়েছে ১ হাজার ৫১৩ টাকায়। বর্তমানে সেই ধান বাজারে বিক্রি হচ্ছে ১ হাজার ৬৬ টাকায়। অর্থাৎ মণপ্রতি ধানের দাম কমেছে ৪৪৭ টাকা। সেই হিসাবে প্রতি কেজিতে দাম কমেছে প্রায় ১১ টাকা।

চাষিরা বলছেন, কৃষি উপকরণের আকাশচুম্বী দামের এই সময়ে ধানের এই দরপতন তাদের জন্য ‘মরার ওপর খাঁড়ার ঘা’ হয়ে দাঁড়িয়েছে। সার, বীজ, কীটনাশক ও শ্রমিকের মজুরি-সবকিছুর ব্যয় বাড়লেও ধানের দাম কমায় উৎপাদন খরচ তোলা নিয়ে শঙ্কায় পড়েছেন তারা।

সাতক্ষীরার লাবসা এলাকার কয়েকজন চাষি জানান, উচ্চমূল্যে জমি লিজ (বর্গা) নিয়ে তারা চাষাবাদ করেছেন। ধানের বর্তমান যে বাজারদর, তাতে খরচ বাদ দিয়ে কোনো লাভ থাকবে না বলে তাঁরা আশঙ্কা করছেন।

সাতক্ষীরা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মো. সাইফুল ইসলাম বলেন, ‘সরকারিভাবে ধান সংগ্রহ অভিযান শুরু হলে বাজারের পরিস্থিতি স্বাভাবিক হতে পারে। এ ছাড়া কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিত করতে দাম বৃদ্ধির বিষয়ে আমরা কিছু সুপারিশ পাঠিয়েছি।’

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত