কড়া নিরাপত্তার বলয়ে পশ্চিমবঙ্গে আজ প্রথম দফার ভোটগ্রহণ চলছে। এদিন ভোটের প্রক্রিয়া শুরু হয় ভোর সাড়ে ৫টায় মকপোলের মাধ্যমে। এরপর সকাল ৭টা থেকে শুরু হয় মূল ভোটগ্রহণ, যা চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত।
সরেজমিনে দেখা যায়, সাঁজোয়া গাড়ি, ড্রোন ও হেলিকপ্টারের মাধ্যমে আকাশপথ ও স্থলপথে কড়া নজরদারি চালানো হচ্ছে। প্রতিটি বুথে রয়েছে ওয়েব কাস্টিংয়ের ব্যবস্থা, ফলে প্রতিটি মুহূর্তের আপডেট সরাসরি পৌঁছে যাচ্ছে নির্বাচন কমিশনের কাছে। মোতায়েন করা হয়েছে আড়াই লক্ষেরও বেশি কেন্দ্রীয় বাহিনী।
এদিকে, কোনও রকম অনিয়ম বা অশান্তির খবর মিললে সঙ্গে সঙ্গেই ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে কমিশন। প্রয়োজনে সংশ্লিষ্ট বুথে পুনর্র্নিবাচনের ইঙ্গিতও দেওয়া হয়েছে।
জানা যায়, সকাল ১১টা পর্যন্ত মোট ভোট পড়েছে ৪১.১১ শতাংশ। জেলার ভিত্তিতে সবচেয়ে বেশি ভোট পড়েছে পশ্চিম মেদিনীপুরে-৪৪.৬৯ শতাংশ, আর সবচেয়ে কম মালদহে-৩৮.২২ শতাংশ।
এদিকে, সাইলেন্স পিরিয়ড পেরিয়ে যাওয়ার পরেও কোচবিহার দক্ষিণ কেন্দ্রের এক প্রার্থীর বিরুদ্ধে প্রচারের অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই নির্বাচন কমিশনের কাছে লিখিত অভিযোগ জমা পড়েছে। অভিযোগ প্রমাণিত হলে ওই প্রার্থীর প্রার্থীপদ বাতিল হতে পারে বলে জানা গিয়েছে।
এই মুহূর্ত পর্যন্ত বড় ধরনের কোনও বিক্ষিপ্ত সংঘর্ষের খবর সামনে আসেনি। যদিও কিছু জায়গায় ছোটখাটো উত্তেজনার ঘটনা ঘটেছে, তবে তা দ্রুতই নিয়ন্ত্রণে আনা হয়েছে বলে প্রশাসন সূত্রে খবর। সব মিলিয়ে কড়া নিরাপত্তা ও নজরদারির মধ্যে আপাতত শান্তিপূর্ণভাবেই এগোচ্ছে প্রথম দফার ভোটগ্রহণ। এখন নজর, দিনের শেষে ভোটের হার কতটা বাড়ে তার ওপর।
তথ্য অনুযায়ী, ১৫২টি বিধানসভা কেন্দ্রে প্রায় ৩ থেকে ৩.৫ কোটি ভোটার আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করছেন। এই দফায় বড় ও ছোট মিলিয়ে প্রায় ৫৫টি রাজনৈতিক দলের এক হাজারেরও বেশি প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোটগ্রহণ চলছে প্রায় ৪০ হাজারের কাছাকাছি বুথে।

বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন