নওগাঁর বদলগাছী উপজেলার বুক চিরে বয়ে চলা ছোট যমুনা নদী এখন ময়লা-আবর্জনার ভাগাড়ে পরিণত হয়েছে। উপজেলার নতুন বেইলি ব্রিজ সংলগ্ন এলাকা ও থানার একদম কোল ঘেঁষে অবাধে ফেলা হচ্ছে বাজারের বর্জ্য। এতে একদিকে যেমন নদীর স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে, অন্যদিকে উৎকট দুর্গন্ধে বিষিয়ে উঠছে চারপাশের পরিবেশ।
স্থানীয় বাসিন্দা রজত ও মুকুল জানান, একসময় বিকেলে নদীর পাড়ে নির্মল বাতাসে মানুষ বিশ্রাম নিতে আসত। অনেকে নিয়মিত প্রাতর্ভ্রমণ করতেন। কিন্তু এখন দুর্গন্ধে এই এলাকা দিয়ে হাঁটাচলা করাও কঠিন হয়ে পড়েছে। কেন নদীতে ময়লা ফেলা হচ্ছে; এমন প্রশ্নে বাজারের পরিচ্ছন্নতাকর্মীদের দাবি, বর্জ্য ফেলার জন্য প্রশাসন থেকে তাদের নির্দিষ্ট কোনো জায়গা দেওয়া হয়নি।

বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন