সংবাদ

বিয়ের প্রলোভনে ডেকে নিয়ে রাতভর গণধর্ষণ, মূল হোতাসহ গ্রেপ্তার ৩

?????????, ???????
?????????, ???????
প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৬, ১২:৫৮ পিএম

বিয়ের প্রলোভনে ডেকে নিয়ে রাতভর গণধর্ষণ, মূল হোতাসহ গ্রেপ্তার ৩
????????? ??????????? ????? ??????? ?????? ?? ??????? ????????? ??????? ??? ?????? ????????? ????? ?????? ??? : ?????

ফরিদপুরের আলফাডাঙ্গায় বিয়ের প্রলোভন দেখিয়ে এক তরুণীকে (২৩) ডেকে নিয়ে রাতভর গণধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ভুক্তভোগী তরুণী বাদী হয়ে আলফাডাঙ্গা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। এর আগে গত সোমবার (২২ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার কটুরাকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।

গ্রেপ্তারকৃতরা হলেন—উপজেলার টিকরপাড়া গ্রামের মো. লিটন মোল্যা (৩৩), সবুজ মোল্যা (২৩) ও আলী শরীফ (২০)।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, ফরিদপুরের বোয়ালমারী উপজেলার বাইখীর বনচাকী গ্রামের ওই তরুণীর সঙ্গে লিটন মোল্যার গত দুই মাস ধরে প্রেমের সম্পর্ক ছিল। গত সোমবার রাত ১০টার দিকে লিটন ও তার সহযোগী সবুজ মোল্লা বিয়ের কথা বলে ওই তরুণীকে মোটরসাইকেলে করে আলফাডাঙ্গার কটুরাকান্দি এলাকায় সবুজের বাড়িতে নিয়ে যান। সেখানে তাকে কুপ্রস্তাব দেওয়া হয়। তরুণী রাজি না হওয়ায় প্রাণনাশের ভয় দেখিয়ে আসামিরা তাকে রাতভর ধর্ষণ করেন। পরদিন মঙ্গলবার ভোর সাড়ে পাঁচটার দিকে তাকে ফেলে রেখে আসামিরা পালিয়ে যান।

আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, অভিযোগ পাওয়ার পরপরই পুলিশের একটি বিশেষ দল অভিযান চালিয়ে এজাহারভুক্ত তিন আসামিকেই গ্রেপ্তার করেছে। তাদের আজ আদালতে পাঠানো হয়েছে। মামলার তদন্তভার দেওয়া হয়েছে পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) ফকির তাইজুর রহমানকে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ১৩ জুন ২০২৬

বিয়ের প্রলোভনে ডেকে নিয়ে রাতভর গণধর্ষণ, মূল হোতাসহ গ্রেপ্তার ৩

প্রকাশের তারিখ : ২৪ এপ্রিল ২০২৬

featured Image

ফরিদপুরের আলফাডাঙ্গায় বিয়ের প্রলোভন দেখিয়ে এক তরুণীকে (২৩) ডেকে নিয়ে রাতভর গণধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ভুক্তভোগী তরুণী বাদী হয়ে আলফাডাঙ্গা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। এর আগে গত সোমবার (২২ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার কটুরাকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।

গ্রেপ্তারকৃতরা হলেন—উপজেলার টিকরপাড়া গ্রামের মো. লিটন মোল্যা (৩৩), সবুজ মোল্যা (২৩) ও আলী শরীফ (২০)।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, ফরিদপুরের বোয়ালমারী উপজেলার বাইখীর বনচাকী গ্রামের ওই তরুণীর সঙ্গে লিটন মোল্যার গত দুই মাস ধরে প্রেমের সম্পর্ক ছিল। গত সোমবার রাত ১০টার দিকে লিটন ও তার সহযোগী সবুজ মোল্লা বিয়ের কথা বলে ওই তরুণীকে মোটরসাইকেলে করে আলফাডাঙ্গার কটুরাকান্দি এলাকায় সবুজের বাড়িতে নিয়ে যান। সেখানে তাকে কুপ্রস্তাব দেওয়া হয়। তরুণী রাজি না হওয়ায় প্রাণনাশের ভয় দেখিয়ে আসামিরা তাকে রাতভর ধর্ষণ করেন। পরদিন মঙ্গলবার ভোর সাড়ে পাঁচটার দিকে তাকে ফেলে রেখে আসামিরা পালিয়ে যান।

আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, অভিযোগ পাওয়ার পরপরই পুলিশের একটি বিশেষ দল অভিযান চালিয়ে এজাহারভুক্ত তিন আসামিকেই গ্রেপ্তার করেছে। তাদের আজ আদালতে পাঠানো হয়েছে। মামলার তদন্তভার দেওয়া হয়েছে পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) ফকির তাইজুর রহমানকে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত