সংবাদ

‘অপরাজেয় বাংলায়’ বজ্রপাত, ঢামেকে ভর্তি দুই তরুণী

????? ??????? ???????
????? ??????? ???????
প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৬, ০৮:৩৩ পিএম

‘অপরাজেয় বাংলায়’ বজ্রপাত, ঢামেকে ভর্তি দুই তরুণী
???????? ??? ??????? ???: ???????

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অমর ভাস্কর্য ‘অপরাজেয় বাংলা’য় বজ্রপাতে আহত হয়েছেন দুই নারী শিক্ষার্থী। রোববার বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। আহতরা হলেন- সুফিয়া আক্তার (২২) ও ফারাহ আক্তার (২২)। তারা দুজনই ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থী।

অচেতন অবস্থায় তাদের দুজনকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

হাসপাতালে আসা আহতদের সহকর্মী আগলিনা জানান, বিকেল ৫টার দিকে ঢাকায় শুরু হয় ঝড়-বৃষ্টি। সেই সময় অপরাজেয় বাংলা ভাস্কর্যের কাছে অবস্থান করছিলেন সুফিয়া ও ফারাহ। হঠাৎ বজ্রপাত হলে দুজনই গুরুতর আহত হন। পরে তারা দ্রুত উদ্ধার করে ঢামেকের জরুরি বিভাগের নতুন ভবনে নিয়ে যান।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, বজ্রপাতে আহত দুই শিক্ষার্থীকে জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে। তাদের শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসকেরা।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬

‘অপরাজেয় বাংলায়’ বজ্রপাত, ঢামেকে ভর্তি দুই তরুণী

প্রকাশের তারিখ : ২৬ এপ্রিল ২০২৬

featured Image

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অমর ভাস্কর্য ‘অপরাজেয় বাংলা’য় বজ্রপাতে আহত হয়েছেন দুই নারী শিক্ষার্থী। রোববার বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। আহতরা হলেন- সুফিয়া আক্তার (২২) ও ফারাহ আক্তার (২২)। তারা দুজনই ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থী।

অচেতন অবস্থায় তাদের দুজনকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

হাসপাতালে আসা আহতদের সহকর্মী আগলিনা জানান, বিকেল ৫টার দিকে ঢাকায় শুরু হয় ঝড়-বৃষ্টি। সেই সময় অপরাজেয় বাংলা ভাস্কর্যের কাছে অবস্থান করছিলেন সুফিয়া ও ফারাহ। হঠাৎ বজ্রপাত হলে দুজনই গুরুতর আহত হন। পরে তারা দ্রুত উদ্ধার করে ঢামেকের জরুরি বিভাগের নতুন ভবনে নিয়ে যান।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, বজ্রপাতে আহত দুই শিক্ষার্থীকে জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে। তাদের শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসকেরা।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত