সংবাদ

সাটুরিয়ায় সেই প্রলয়ংকরী টর্নেডোর স্মৃতিচারণা ও দোয়া মাহফিল

?????????, ?????????
?????????, ?????????
প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৬, ০৮:৫৮ পিএম

সাটুরিয়ায় সেই প্রলয়ংকরী টর্নেডোর স্মৃতিচারণা ও দোয়া মাহফিল
????????? ???? ????? ????????? ???????? ???????? ??????? ???? ???? ?????? ????????????? ?????? ???? ??????? ??? : ?????

মানিকগঞ্জের সাটুরিয়ায় ১৯৮৯ সালের ২৬ এপ্রিল সংঘটিত বিশ্বের অন্যতম ভয়াবহ ও প্রলয়ংকরী টর্নেডোর স্মৃতি স্মরণে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৬ এপ্রিল) বাদ আসর উপজেলার হরগজ শহীদ স্মৃতি উচ্চবিদ্যালয় মিলনায়তনে এই কর্মসূচি পালন করা হয়।

শিক্ষক কল্যাণ পরিষদ হরগজ এবং ‘হরগজ প্রতিদিন ব্লাড ডোনার অ্যান্ড ওয়েলফেয়ার সোসাইটি’ যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে। অবসরপ্রাপ্ত সার্জেন্ট আক্কাস আলীর সভাপতিত্বে ও মোনোয়ার হোসেনের সঞ্চালনায় সভায় সেই বিভীষিকাময় দিনের স্মৃতিচারণা করা হয়।

আলোচনা সভায় বক্তব্য দেন শিক্ষক আলাল মাস্টার, মোহাম্মদ আবু হানিফ, বিপ্লব মাস্টার, আলী হোসেন মেম্বার, প্রকৌশলী মো. লুৎফর রহমান ও মো. আলী আশরাফ প্রমুখ। বক্তারা বলেন, সেই প্রলয়ংকরী দুর্যোগের ক্ষত আজও কাটিয়ে উঠতে পারেনি অনেক পরিবার। দিনটি সাটুরিয়ার ইতিহাসে এক গভীর শোকের দিন।

দোয়া মাহফিলে নিহতদের আত্মার মাগফিরাত এবং আহত ও ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন মাওলানা আমিনুল ইসলাম। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ১৯৮৯ সালের ২৬ এপ্রিল মানিকগঞ্জের সাটুরিয়া ও আশপাশের এলাকায় আঘাত হানা টর্নেডোর ভয়াবহতা সারা বিশ্বকে নাড়া দিয়েছিল। ওই দুর্যোগে কয়েক শ মানুষ প্রাণ হারান এবং কয়েক হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েন। প্রতিবছরই স্থানীয় বিভিন্ন সামাজিক ও সেবামূলক সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিনটিকে স্মরণ করে।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ১৩ জুন ২০২৬

সাটুরিয়ায় সেই প্রলয়ংকরী টর্নেডোর স্মৃতিচারণা ও দোয়া মাহফিল

প্রকাশের তারিখ : ২৬ এপ্রিল ২০২৬

featured Image

মানিকগঞ্জের সাটুরিয়ায় ১৯৮৯ সালের ২৬ এপ্রিল সংঘটিত বিশ্বের অন্যতম ভয়াবহ ও প্রলয়ংকরী টর্নেডোর স্মৃতি স্মরণে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৬ এপ্রিল) বাদ আসর উপজেলার হরগজ শহীদ স্মৃতি উচ্চবিদ্যালয় মিলনায়তনে এই কর্মসূচি পালন করা হয়।

শিক্ষক কল্যাণ পরিষদ হরগজ এবং ‘হরগজ প্রতিদিন ব্লাড ডোনার অ্যান্ড ওয়েলফেয়ার সোসাইটি’ যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে। অবসরপ্রাপ্ত সার্জেন্ট আক্কাস আলীর সভাপতিত্বে ও মোনোয়ার হোসেনের সঞ্চালনায় সভায় সেই বিভীষিকাময় দিনের স্মৃতিচারণা করা হয়।

আলোচনা সভায় বক্তব্য দেন শিক্ষক আলাল মাস্টার, মোহাম্মদ আবু হানিফ, বিপ্লব মাস্টার, আলী হোসেন মেম্বার, প্রকৌশলী মো. লুৎফর রহমান ও মো. আলী আশরাফ প্রমুখ। বক্তারা বলেন, সেই প্রলয়ংকরী দুর্যোগের ক্ষত আজও কাটিয়ে উঠতে পারেনি অনেক পরিবার। দিনটি সাটুরিয়ার ইতিহাসে এক গভীর শোকের দিন।

দোয়া মাহফিলে নিহতদের আত্মার মাগফিরাত এবং আহত ও ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন মাওলানা আমিনুল ইসলাম। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ১৯৮৯ সালের ২৬ এপ্রিল মানিকগঞ্জের সাটুরিয়া ও আশপাশের এলাকায় আঘাত হানা টর্নেডোর ভয়াবহতা সারা বিশ্বকে নাড়া দিয়েছিল। ওই দুর্যোগে কয়েক শ মানুষ প্রাণ হারান এবং কয়েক হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েন। প্রতিবছরই স্থানীয় বিভিন্ন সামাজিক ও সেবামূলক সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিনটিকে স্মরণ করে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত