দেশে বর্তমানে জঙ্গিবাদের কোনো বাস্তব পরিস্থিতি বা অস্তিত্ব নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। তিনি দাবি করেছেন, অতীতে একটি নির্দিষ্ট শাসনামলে কেবল রাজনৈতিক ফায়দা হাসিলের উদ্দেশ্যে ‘জঙ্গিবাদ’ শব্দটিকে হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছিল।
মঙ্গলবার (২৮ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ কোস্ট
গার্ডের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান শেষে
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “আমি ওই শব্দকে (জঙ্গিবাদ) এখন আর
স্বীকৃতি দিই না। আমাদের দেশে বর্তমানে এ ধরনের কোনো তৎপরতা নেই। পৃথিবীর সব দেশেই
কিছু চরমপন্থি বা র্যাডিক্যাল গ্রুপ থাকতে পারে, তবে ঢালাওভাবে সেটাকে জঙ্গিবাদ বলা
যাবে না।”
তিনি আরও বলেন, বিগত সরকারগুলো রাজনৈতিক উদ্দেশ্যে এই শব্দটিকে
ব্যবহার করে জনমনে আতঙ্ক সৃষ্টি করেছিল, কিন্তু বর্তমান পরিস্থিতিতে সেই ধরনের কোনো
কর্মকাণ্ডের প্রমাণ নেই।

বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন