সংবাদ

কুমিল্লায় ভারী বৃষ্টিতে জলাবদ্ধতা, ভোগান্তি

?????? ?????? ???????, ????????
?????? ?????? ???????, ????????
প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৬, ০৫:০৯ পিএম

কুমিল্লায় ভারী বৃষ্টিতে জলাবদ্ধতা, ভোগান্তি
????????? ???? ?????? ????? ?????????? ????????? ????????? ????? ?????? ?????? ????????? ??????????? ???? ????????????? ???? ??? ???? ??? ?????

কুমিল্লায় কালবৈশাখী ঝড় ও ভারী বর্ষণে নগরজুড়ে তীব্র জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। নগরীর গুরুত্বপূর্ণ সড়ক ও অলিগলি পানিতে তলিয়ে যাওয়ায় এবং ড্রেনের ময়লা-আবর্জনা মিশ্রিত দূষিত পানি উপচে পড়ায় কর্মজীবী মানুষ, রোগী ও সাধারণ পথচারীরা চরম দুর্ভোগে পড়েছেন। মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে নগরীর বিভিন্ন এলাকায় এমন চিত্র দেখা যায়।

সরেজমিনে দেখা যায়, ঝড় ও বৃষ্টির পর নগরীর জিলা স্কুল সড়কে কোমর সমান পানি জমেছে। এই জলাবদ্ধতা উপেক্ষা করে যাওয়ার সময় স্টেডিয়াম মার্কেটের সামনে বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি অ্যাম্বুলেন্স বিকল হয়ে পড়ে। একই স্থানে জেলা প্রশাসনের একটি গাড়ি ও ডেপুটি সিভিল সার্জনের সরকারি যানবাহনও বিকল হতে দেখা গেছে। মানুষ বাধ্য হয়ে নোংরা পানি মাড়িয়ে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছেন।

নগরীর জিলা স্কুল সড়ক ছাড়াও ছাতিপট্টি, কাপড়িয়াপট্টি, ঝাউতলা, পুলিশ লাইন, সালাউদ্দিন মোড় ও মহিলা কলেজ রোডসহ বিভিন্ন এলাকা জলমগ্ন হয়ে পড়ে। বৃষ্টির কারণে ড্রেন উপচে নোংরা পানি সড়কে চলে আসায় স্বাস্থ্যঝুঁকিও তৈরি হয়েছে।

এদিকে কালবৈশাখী ঝড়ের সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় ভোগান্তিতে পড়ে এসএসসি পরীক্ষার্থীরা। কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত আজকের পরীক্ষায় অনেক কেন্দ্রে শিক্ষার্থীদের মোমবাতি জ্বালিয়ে পরীক্ষা দিতে হয়েছে। পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথেও জলাবদ্ধতার কারণে বিড়ম্বনায় পড়ে তারা।

এসব ভোগান্তি নিরসনে সিটি করপোরেশনের প্রশাসকসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন নগরবাসী।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬

কুমিল্লায় ভারী বৃষ্টিতে জলাবদ্ধতা, ভোগান্তি

প্রকাশের তারিখ : ২৮ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত