সংবাদ

দেশজুড়ে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

সরকারি খরচে ন্যায়বিচার নিশ্চিতে সচেতনতার আহ্বান

????? ??????? ?????
????? ??????? ?????
প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৬, ০৫:১৭ পিএম

সরকারি খরচে ন্যায়বিচার নিশ্চিতে সচেতনতার আহ্বান
????????? ???? ?? ????? ????????? ?????? ?????? ???? ?????? ?????? ??????? ??????? ???????? ????? ?????? ? ?????? ??????? ?????? ???? ????? ??? : ?????

‘সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে দেশব্যাপী নানা আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার (২৮ এপ্রিল) মানিকগঞ্জ, গাইবান্ধা, কুড়িগ্রাম, সাতক্ষীরাসহ দেশের বিভিন্ন স্থানে র‍্যালি, আলোচনা সভা, রক্তদান কর্মসূচি ও আইনি মেলার আয়োজন করা হয়। সংবাদ’র জেলা ও উপজেলা প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদনে বিস্তারিত।

মানিকগঞ্জ : মানিকগঞ্জ জেলা জজ কোর্ট প্রাঙ্গণে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা বলেন, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষ যেন ন্যায়বিচার থেকে বঞ্চিত না হয়, সে বিষয়ে আইনজীবীদের মানবিক ও দায়িত্বশীল হতে হবে। বিভেদ ও দ্বন্দ্বে না জড়িয়ে আমাদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

অনুষ্ঠান শেষে মন্ত্রী সদর উপজেলা আধুনিক ডাকবাংলোর ঊর্ধ্বমুখী সম্প্রসারণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং সাটুরিয়ায় ধলেশ্বরী নদীর ভাঙন রোধে প্রতিরক্ষা কাজের উদ্বোধন করেন। জেলা ও দায়রা জজ এস কে এম তোফায়েল হাসানের সভাপতিত্বে সভায় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সাতক্ষীরা : জেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে সকালে বর্ণাঢ্য র‍্যালি ও স্বাস্থ্য চেকআপ কর্মসূচি অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় জেলা ও দায়রা জজ মোহাম্মদ নজরুল ইসলাম তৃণমূল পর্যায়ে এই আইনি সেবাকে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান। সভায় জেলা প্রশাসক আফরোজা আখতার ও পুলিশ সুপারসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

কুড়িগ্রাম : কুড়িগ্রামে র‍্যালির পাশাপাশি দিনব্যাপী লিগ্যাল এইড মেলা ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়। জেলা ও দায়রা জজ মোসাম্মৎ ইসমত আরার সভাপতিত্বে আয়োজিত সভায় বিচারক, পুলিশ ও প্রশাসনের প্রতিনিধিরা অংশ নেন।

গাইবান্ধা : জেলা লিগ্যাল এইড কমিটির উদ্যোগে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে ব্র্যাক, এসকেএস ফাউন্ডেশনসহ বিভিন্ন এনজিও প্রতিনিধিরা অংশ নেন। জেলা ও দায়রা জজ রেজাউল করিম সরকার কর্মসূচির উদ্বোধন করেন।

বাগেরহাট : বাগেরহাটে আদালত প্রাঙ্গণে র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। জেলা জজশিপ কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন জেলা ও দায়রা জজ মো. আশরাফুল ইসলাম। সভায় জেলা প্রশাসক গোলাম মো. বাতেন ও পুলিশ সুপার হাসান চৌধুরীসহ অন্যান্য কর্মকর্তারা বক্তব্য দেন।

গাইবান্ধা : সকালে গাইবান্ধা জেলা ও দায়রা জজ আদালত চত্বরে র‍্যালির উদ্বোধন করেন জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান এবং সিনিয়র জেলা ও দায়রা জজ রেজাউল করিম সরকার। র‍্যালি শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুর রহমান, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মেরিনা সুলতানা এবং পুলিশ সুপার জসীম উদ্দিন। অনুষ্ঠানে স্বেচ্ছাসেবক সংস্থা গণ উন্নয়ন কেন্দ্র, এসকেএস ফাউন্ডেশন, ব্র্যাক ও ফ্রেন্ডশিপের প্রতিনিধিরা অংশ নেন।

নরসিংদী : নরসিংদীতে জেলা জজ আদালত প্রাঙ্গণে বর্ণাঢ্য র‍্যালি, লিগ্যাল এইড মেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা জজ কোর্ট মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সিনিয়র জেলা ও দায়রা জজ এবং জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান শেখ হুমায়ুন কবীর। দরিদ্র ও অসহায় মানুষের বিচার পাওয়ার অধিকার নিশ্চিত করার লক্ষ্যে আয়োজিত এই সভায় আরও বক্তব্য দেন জেলা প্রশাসক ইশরাত জাহান কেয়া, পুলিশ সুপার আবদুল্লাহ-আল-ফারুক এবং জেলা আইনজীবী সমিতির সভাপতি আবদুল মান্নান ভূঁইয়া। বক্তারা বলেন, আর্থসামাজিক কারণে যারা বিচার পেতে অক্ষম, তাদের সরকারি আইনি সহায়তা কার্যক্রম সম্পর্কে সচেতন করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ঠাকুরগাঁও : সকালে জেলা লিগ্যাল এইড কমিটির উদ্যোগে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন কমিটির চেয়ারম্যান এবং জেলা ও দায়রা জজ জামাল হোসেন। এরপর একটি র‍্যালি শহর প্রদক্ষিণ করে। দিবসটি উপলক্ষে আদালত চত্বরে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জামাল হোসেন। এতে বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট লুৎফর রহমান, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মো. ইউসুফ আলী এবং লিগ্যাল এইড অফিসার মজনু মিয়া। অনুষ্ঠানে এ বছর সেরা প্যানেল আইনজীবী হিসেবে ললিত কুমার রায় ও মাসুদা পারভীন ইভাকে সম্মাননা প্রদান করা হয়। কার্যালয় সূত্রে জানানো হয়, গত বছর ঠাকুরগাঁও লিগ্যাল এইড অফিসে ৮১৪টি আবেদনের মধ্যে ৭১৪টি নিষ্পত্তি করা হয়েছে। এ সময় বিকল্প বিরোধ নিষ্পত্তির (এডিআর) মাধ্যমে ৪৪ লাখ ৪৯ হাজার টাকা আদায় করা হয়েছে। বর্তমানে জেলার প্রতিটি ইউনিয়নে লিগ্যাল এইড কমিটি গঠন করে জনসচেতনতা বাড়ানোর কাজ চলছে।

খাগড়াছড়ি : খাগড়াছড়িতেও সকালে বর্ণাঢ্য র‍্যালির মাধ্যমে দিবসটির সূচনা হয়। জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণ থেকে র‍্যালিটি শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে অফিসার্স ক্লাবে গিয়ে শেষ হয়। পরে সেখানে লিগ্যাল এইড মেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান ও জেলা ও দায়রা জজ জাকির হোসেন খানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মর্তুজ আলী খান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রোমানা আক্তার ও সিভিল সার্জন ডা. মো. সাবের। বক্তারা বলেন, অর্থের অভাবে কেউ যেন ন্যায়বিচার থেকে বঞ্চিত না হন, সেটি নিশ্চিত করাই লিগ্যাল এইডের মূল লক্ষ্য।

মহেশপুর (ঝিনাইদহ) : ঝিনাইদহের মহেশপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে সভায় সভাপতিত্ব করেন সিনিয়র সিভিল জজ আয়েশা সিদ্দিকা। বক্তারা বলেন, সরকারি খরচে আইনি সহায়তা পাওয়ার সুযোগ তৈরি হওয়ায় তৃণমূলের মানুষের বিচার পাওয়ার পথ সহজ হয়েছে।

সখীপুর (টাঙ্গাইল) : টাঙ্গাইলের সখীপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভার মাধ্যমে দিবসটি উদযাপন করা হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রনী। সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ১৩ জুন ২০২৬

সরকারি খরচে ন্যায়বিচার নিশ্চিতে সচেতনতার আহ্বান

প্রকাশের তারিখ : ২৮ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত