সংবাদ

আইআরএফের সভাপতি গোলাম মওলা, সম্পাদক গিয়াস

????? ??????? ?????
????? ??????? ?????
প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৬, ০৫:২৯ পিএম

আইআরএফের সভাপতি গোলাম মওলা, সম্পাদক গিয়াস
???????????? ??????????? ??????? (??????) ????-?? ??????? ????????? ?????? ??? ????? ???? ? ?????? ??????? ??? ????? ?????? ????????? ???????

বীমা খাতের সাংবাদিকদের সংগঠন ইন্স্যুরেন্স রিপোর্টার্স ফোরামের (আইআরএফ) ২০২৬-২৭ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। এতে বাংলা ট্রিবিউনের গোলাম মওলা সভাপতি ও বাণিজ্য প্রতিদিনের গিয়াস উদ্দিন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

মঙ্গলবার (২৮ এপ্রিল) রাজধানীর ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরাম (সিএমজেএফ) মিলনায়তনে সংগঠনের বার্ষিক সাধারণ সভায় সদস্যদের সরাসরি ভোটে এই কমিটি নির্বাচিত হয়।

নির্বাচন কমিশনের ফলাফল অনুযায়ী, সভাপতি পদে গোলাম মওলা ৩৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রূপালী বাংলাদেশের মো. রহিম শেখ পেয়েছেন ১৪ ভোট। সাধারণ সম্পাদক পদে গিয়াস উদ্দিন ২৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কালবেলার ইব্রাহীম আলী পেয়েছেন ১৮ ভোট।

তিন সদস্যের নির্বাচন কমিশনের প্রধান ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য ও দৈনিক নয়া দিগন্তের সিটি এডিটর আশরাফুল ইসলাম। কমিশনের অন্য দুই সদস্য ছিলেন প্রতিষ্ঠাতা সভাপতি গোলাম সামদানী ভুঁইয়া এবং সিএমজেএফ সভাপতি মনির হোসেন।

কমিটির অন্য পদের মধ্যে সহসভাপতি পদে আমাদের অর্থনীতির মাসুদ মিয়া, যুগ্ম সম্পাদক পদে রাইজিং বিডির নাজমুল ইসলাম ফারুক এবং অর্থ সম্পাদক পদে ইন্স্যুরেন্স নিউজবিডির আবদুর রহমান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

এ ছাড়া কার্যনির্বাহী কমিটির সদস্য পদে নয়া দিগন্তের শাহ আলম নূর ৩২ ভোট এবং আরটিএনএনের আজিবুল হক পার্থ ২৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ১৩ জুন ২০২৬

আইআরএফের সভাপতি গোলাম মওলা, সম্পাদক গিয়াস

প্রকাশের তারিখ : ২৮ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত