ইরানে আবারও ‘শক্তিশালী হামলার’ পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। এমনটাই জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ সংস্থাগুলো।
সংশ্লিষ্ট সূত্রের বরাতে অ্যাক্সিওস বলছে, মার্কিন সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে ‘স্বল্প সময়ের মধ্যে শক্তিশালী হামলা’ চালানোর একটি পরিকল্পনা প্রস্তুত করেছেন। এ হামলায় দেশটির গুরুত্বপূর্ণ অবকাঠামোও লক্ষ্যবস্তু হতে পারে, যার মাধ্যমে চলমান আলোচনার অচলাবস্থা ভাঙার চেষ্টা করা হবে।
এছাড়া আরেকটি বিকল্প হিসেবে হরমুজ প্রণালির কিছু অংশের নিয়ন্ত্রণ নেওয়ার পরিকল্পনাও উপস্থাপন করা হতে পারে। এর মাধ্যমে বাণিজ্যিক জাহাজ চলাচল পুনরায় চালু করার লক্ষ্য রয়েছে। প্রয়োজনে এ উদ্যোগ বাস্তবায়নে স্থলবাহিনী ব্যবহারের সম্ভাবনাও রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়, বর্তমানে ইরানের ওপর নৌ অবরোধকে প্রধান চাপের কৌশল হিসেবে দেখছেন ট্রাম্প। তবে তেহরান তাদের অবস্থান পরিবর্তন না করলে সামরিক পদক্ষেপ নেওয়ার বিষয়টিও তিনি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছেন।

বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন