সংবাদ

বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনে বুদ্ধপূর্ণিমা উদযাপন

?????????, ?????????
?????????, ?????????
প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৬, ০২:২৭ পিএম

বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনে বুদ্ধপূর্ণিমা উদযাপন
????????????? ??????? ?????? ????? ?????? ??????????????????? ??? : ?????

বান্দরবানে নানা আয়োজনের মধ্য দিয়ে বৌদ্ধধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধপূর্ণিমা উদ্‌যাপিত হচ্ছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে জেলা সদরের কেন্দ্রীয় বৌদ্ধবিহার থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।

শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক ও পাড়া প্রদক্ষিণ করে পুনরায় বিহার প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। এরপর পুণ্যার্থীরা সমবেত হয়ে বোধিবৃক্ষের মূলে জলসিঞ্চন করেন। দিনব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে পঞ্চশীল ও অষ্টশীল গ্রহণ, ধর্মীয় দেশনা শ্রবণ, ছোয়াইং (আহার) দানসহ নানা ধর্মীয় আচার।

আয়োজকেরা জানান, বিকেলে হাজার প্রদীপ প্রজ্বালন, ধর্মীয় দেশনা ও বিশ্বশান্তি কামনায় বিশেষ প্রার্থনার মধ্য দিয়ে বুদ্ধপূর্ণিমার আনুষ্ঠানিকতা শেষ হবে।

বৌদ্ধ ধর্মমতে, এই বৈশাখী পূর্ণিমার তিথিতে গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেছিলেন, বুদ্ধত্ব লাভ করেছিলেন এবং মহাপরিনির্বাণ লাভ করেছিলেন। এই তিনটি স্মৃতিবিজড়িত দিনটিকে বৌদ্ধধর্মাবলম্বীরা পরম শ্রদ্ধায় বুদ্ধপূর্ণিমা হিসেবে পালন করেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ১৩ জুন ২০২৬

বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনে বুদ্ধপূর্ণিমা উদযাপন

প্রকাশের তারিখ : ৩০ এপ্রিল ২০২৬

featured Image

বান্দরবানে নানা আয়োজনের মধ্য দিয়ে বৌদ্ধধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধপূর্ণিমা উদ্‌যাপিত হচ্ছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে জেলা সদরের কেন্দ্রীয় বৌদ্ধবিহার থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।

শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক ও পাড়া প্রদক্ষিণ করে পুনরায় বিহার প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। এরপর পুণ্যার্থীরা সমবেত হয়ে বোধিবৃক্ষের মূলে জলসিঞ্চন করেন। দিনব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে পঞ্চশীল ও অষ্টশীল গ্রহণ, ধর্মীয় দেশনা শ্রবণ, ছোয়াইং (আহার) দানসহ নানা ধর্মীয় আচার।

আয়োজকেরা জানান, বিকেলে হাজার প্রদীপ প্রজ্বালন, ধর্মীয় দেশনা ও বিশ্বশান্তি কামনায় বিশেষ প্রার্থনার মধ্য দিয়ে বুদ্ধপূর্ণিমার আনুষ্ঠানিকতা শেষ হবে।

বৌদ্ধ ধর্মমতে, এই বৈশাখী পূর্ণিমার তিথিতে গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেছিলেন, বুদ্ধত্ব লাভ করেছিলেন এবং মহাপরিনির্বাণ লাভ করেছিলেন। এই তিনটি স্মৃতিবিজড়িত দিনটিকে বৌদ্ধধর্মাবলম্বীরা পরম শ্রদ্ধায় বুদ্ধপূর্ণিমা হিসেবে পালন করেন।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত