সংবাদ

যুক্তরাষ্ট্রে নিহত শিক্ষার্থী লিমনের মরদেহ দেশে আসবে ৪ মে

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৬, ০৩:২১ পিএম

যুক্তরাষ্ট্রে নিহত শিক্ষার্থী লিমনের মরদেহ দেশে আসবে ৪ মে

যুক্তরাষ্ট্রে হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি মেধাবী শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ আগামী ৪ মে (সোমবার) ঢাকায় পৌঁছাবে। আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তোজা গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, লিমনের মরদেহ বহনকারী বিমানটি ৪ মে সকাল ৮টা ৪০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে।

এদিকে, আজ বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার টাম্পা বে এলাকার ইসলামিক সোসাইটিতে লিমনের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। জানাজায় সেখানে বসবাসরত প্রবাসী বাংলাদেশি ও তার সহপাঠীরা অংশ নেন।

উল্লেখ্য, ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় ভূগোল, পরিবেশবিজ্ঞান ও নীতি বিষয়ে পিএইচডি করছিলেন লিমন। প্রায় ১০ দিন নিখোঁজ থাকার পর গত শুক্রবার (২৪ এপ্রিল) তার ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে দেশটির পুলিশ। লিমনের সঙ্গেই নিখোঁজ হয়েছিলেন আরেক বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টি। গত ২৬ এপ্রিল ফ্লোরিডার একটি জলাশয় থেকে বৃষ্টির মরদেহের খণ্ডিত অংশ উদ্ধার করে পুলিশ।

এই জোড়া হত্যাকাণ্ডের ঘটনায় লিমনের রুমমেট ২৪ বছর বয়সী মার্কিন তরুণ হিশাম সালেহ আবুঘরবেহকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে প্রথম শ্রেণির দুটি হত্যাসহ বেশ কয়েকটি গুরুতর অভিযোগ আনা হয়েছে। বর্তমানে সে পুলিশি হেফাজতে রয়েছে।

দুই মেধাবী শিক্ষার্থীর এমন মর্মান্তিক মৃত্যুতে যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশি শিক্ষার্থী ও দেশের স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬

যুক্তরাষ্ট্রে নিহত শিক্ষার্থী লিমনের মরদেহ দেশে আসবে ৪ মে

প্রকাশের তারিখ : ৩০ এপ্রিল ২০২৬

featured Image

যুক্তরাষ্ট্রে হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি মেধাবী শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ আগামী ৪ মে (সোমবার) ঢাকায় পৌঁছাবে। আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তোজা গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, লিমনের মরদেহ বহনকারী বিমানটি ৪ মে সকাল ৮টা ৪০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে।

এদিকে, আজ বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার টাম্পা বে এলাকার ইসলামিক সোসাইটিতে লিমনের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। জানাজায় সেখানে বসবাসরত প্রবাসী বাংলাদেশি ও তার সহপাঠীরা অংশ নেন।

উল্লেখ্য, ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় ভূগোল, পরিবেশবিজ্ঞান ও নীতি বিষয়ে পিএইচডি করছিলেন লিমন। প্রায় ১০ দিন নিখোঁজ থাকার পর গত শুক্রবার (২৪ এপ্রিল) তার ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে দেশটির পুলিশ। লিমনের সঙ্গেই নিখোঁজ হয়েছিলেন আরেক বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টি। গত ২৬ এপ্রিল ফ্লোরিডার একটি জলাশয় থেকে বৃষ্টির মরদেহের খণ্ডিত অংশ উদ্ধার করে পুলিশ।

এই জোড়া হত্যাকাণ্ডের ঘটনায় লিমনের রুমমেট ২৪ বছর বয়সী মার্কিন তরুণ হিশাম সালেহ আবুঘরবেহকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে প্রথম শ্রেণির দুটি হত্যাসহ বেশ কয়েকটি গুরুতর অভিযোগ আনা হয়েছে। বর্তমানে সে পুলিশি হেফাজতে রয়েছে।

দুই মেধাবী শিক্ষার্থীর এমন মর্মান্তিক মৃত্যুতে যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশি শিক্ষার্থী ও দেশের স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত