সংবাদ

জলবায়ু মোকাবিলায় নারী নেতৃত্ব শক্তিশালী করার তাগিদ

???? ?????? ???????, ?????????
???? ?????? ???????, ?????????
প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৬, ০৩:৫২ পিএম

জলবায়ু মোকাবিলায় নারী নেতৃত্ব শক্তিশালী করার তাগিদ
?????????? ?????? ???????? ? ???? ???????? ???? ?????? ???????? ???? ??? : ?????

কুড়িগ্রামে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নারীর ক্ষমতায়ন ও অংশগ্রহণ বৃদ্ধির লক্ষ্যে জেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে জেলা প্রশাসনের স্বপ্নকুঁড়ি রিসোর্স সেন্টারে এই সভা অনুষ্ঠিত হয়।

বেসরকারি উন্নয়ন সংস্থা অ্যাসোসিয়েশন ফর অল্টারনেটিভ ডেভেলপমেন্ট (এএফএডি) আয়োজিত এই সভার উদ্বোধন করেন কুড়িগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিএম কুদরত-ই-খোদা। এতে সভাপতিত্ব করেন এএফএডির নির্বাহী প্রধান সাইদা ইয়াসমিন।

সভায় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট ঝুঁকি মোকাবিলায় নারীর সক্রিয় অংশগ্রহণ ও নেতৃত্ব নিশ্চিত করা জরুরি। টেকসই উন্নয়ন অর্জনে তৃণমূলের নারীদের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় যুক্ত করতে হবে। সভায় ‘ওমেন ইন ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক’-এর ২০ জন নারী নেত্রী উপস্থিত থেকে তাদের মাঠপর্যায়ের অভিজ্ঞতা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব তুলে ধরেন।

বেসরকারি উন্নয়ন সংস্থা মানুষের জন্য ফাউন্ডেশনের কারিগরি সহযোগিতা ও ইউএন ওমেনের আর্থিক সহায়তায় কুড়িগ্রাম সদর ও উলিপুর উপজেলায় ‘এম্পাওয়ার ওমেন ফর ক্লাইমেট রেজিলিয়েন্স সোসাইটিজ (ফেজ-২)’ প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে। এই প্রকল্পের মূল লক্ষ্য হলো জলবায়ু সহনশীল সমাজ গঠনে নারীর ভূমিকা শক্তিশালী করা।

মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ রানা, অতিরিক্ত সিভিল সার্জন এ এন এম গোলাম মোহাইমেনুল, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক হুমায়ুন কবির, ইউএন ওমেনের প্রোগ্রাম অ্যানালিস্ট কাজী রাবেয়া এমি ও মানুষের জন্য ফাউন্ডেশনের প্রোগ্রাম ম্যানেজার নাসরিন আহম্মেদ প্রমুখ। অনুষ্ঠানে তৃণমূলের নারী নেত্রী শরীফা খাতুন ও সাহিদা বেগম তাঁদের বাস্তব অভিজ্ঞতা তুলে ধরেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬

জলবায়ু মোকাবিলায় নারী নেতৃত্ব শক্তিশালী করার তাগিদ

প্রকাশের তারিখ : ৩০ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত