সংবাদ

পলাশে ২০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা

?????????, ???? (???????)
?????????, ???? (???????)
প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৬, ০৫:৪৩ পিএম

পলাশে ২০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা
???????? ??? ????? ????? ?????? ??????? ????? ???????? ??? : ?????

নরসিংদীর পলাশে ইমপ্যাক্ট জীবন তরী ভাসমান হাসপাতালের উদ্যোগে নাক, কান ও গলা রোগীদের জন্য দিনব্যাপী ‘ফ্রি মেডিকেল ক্যাম্প’ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) উপজেলার ডাঙা ইউনিয়নের ভিরিন্দা গ্রামের তোফায়েল আনোয়ারা মেমোরিয়াল স্কুলে এই শিবিরের আয়োজন করা হয়।

ডাঙা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাজি সৈয়দ ইকবাল হোসেনের ব্যবস্থাপনায় এই ফ্রি ক্যাম্পে স্থানীয় রোগীরা চিকিৎসাসেবা পান। ক্যাম্পে চিকিৎসক হিসেবে উপস্থিত ছিলেন ডা. মোহাম্মদ মোস্তাকিন রহমান।

আয়োজকেরা জানান, দিনব্যাপী এই ক্যাম্পে প্রায় ২০০ জন নাক, কান, গলা ও টনসিল রোগীকে প্রয়োজনীয় চিকিৎসা ও পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষ করে ৭ থেকে ১৮ বছর বয়সী রোগীদের কানের পর্দা ছিদ্র হওয়া বা ফেটে যাওয়া এবং টনসিলের সমস্যাগুলো চিহ্নিত করে উন্নত চিকিৎসার ব্যবস্থাপত্র ও পরামর্শ দেওয়া হয়।

ক্যাম্পের সমন্বয়ক ডা. মোহাম্মদ মোস্তাকিন রহমান বলেন, এই অঞ্চলের অনেক শিশু ও কিশোর কানের পর্দায় ছিদ্র ও টনসিলের সমস্যায় ভুগছে। তাদের সঠিক পরামর্শ ও প্রাথমিক চিকিৎসা প্রদানের উদ্দেশ্যেই এই ক্যাম্পের আয়োজন করা হয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ১৩ জুন ২০২৬

পলাশে ২০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা

প্রকাশের তারিখ : ৩০ এপ্রিল ২০২৬

featured Image

নরসিংদীর পলাশে ইমপ্যাক্ট জীবন তরী ভাসমান হাসপাতালের উদ্যোগে নাক, কান ও গলা রোগীদের জন্য দিনব্যাপী ‘ফ্রি মেডিকেল ক্যাম্প’ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) উপজেলার ডাঙা ইউনিয়নের ভিরিন্দা গ্রামের তোফায়েল আনোয়ারা মেমোরিয়াল স্কুলে এই শিবিরের আয়োজন করা হয়।

ডাঙা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাজি সৈয়দ ইকবাল হোসেনের ব্যবস্থাপনায় এই ফ্রি ক্যাম্পে স্থানীয় রোগীরা চিকিৎসাসেবা পান। ক্যাম্পে চিকিৎসক হিসেবে উপস্থিত ছিলেন ডা. মোহাম্মদ মোস্তাকিন রহমান।

আয়োজকেরা জানান, দিনব্যাপী এই ক্যাম্পে প্রায় ২০০ জন নাক, কান, গলা ও টনসিল রোগীকে প্রয়োজনীয় চিকিৎসা ও পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষ করে ৭ থেকে ১৮ বছর বয়সী রোগীদের কানের পর্দা ছিদ্র হওয়া বা ফেটে যাওয়া এবং টনসিলের সমস্যাগুলো চিহ্নিত করে উন্নত চিকিৎসার ব্যবস্থাপত্র ও পরামর্শ দেওয়া হয়।

ক্যাম্পের সমন্বয়ক ডা. মোহাম্মদ মোস্তাকিন রহমান বলেন, এই অঞ্চলের অনেক শিশু ও কিশোর কানের পর্দায় ছিদ্র ও টনসিলের সমস্যায় ভুগছে। তাদের সঠিক পরামর্শ ও প্রাথমিক চিকিৎসা প্রদানের উদ্দেশ্যেই এই ক্যাম্পের আয়োজন করা হয়েছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত