কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে একটি বিশাল আকৃতির মৃত ডলফিন ভেসে এসেছে। শনিবার (১৪ মার্চ) সকালে অর্ধগলিত অবস্থায় ডলফিনটি সৈকতে ভেসে উঠতে দেখে স্থানীয়রা।
লাইফগার্ড কর্মী জয়নাল আবেদীন জানান, সকালে টহল দেওয়ার সময় সৈকতের সুগন্ধা পয়েন্টে ডলফিনটি তারা দেখতে পান। ডলফিন এর দৈর্ঘ্য ছয় ফুটের বেশি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি ইরাবতি জাতের ডলফিন।
স্থানীয় পরিবেশবাদীরা জানান, সমুদ্রে মাছ ধরার সময় জেলেদের জালে আটকে অথবা কোনো জাহাজের ইঞ্জিনের পাখায় আঘাত পেয়ে ডলফিনের মৃত্যু হয়ে থাকতে পারে। তাঁদের ধারণা, ডলফিনটি তিন থেকে চার দিন আগে মারা গেছে। এ ঘটনায় পরিবেশবাদীরা সামুদ্রিক প্রাণী সংরক্ষণে আরও সচেতনতা ও নজরদারি বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছেন।

বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন