রাজধানীর গুলশান-বাড্ডা লিংক রোড এলাকায় ঢাকা ওয়াসার উন্নয়ন কাজের সময় তিতাস গ্যাসের একটি পাইপলাইন ক্ষতিগ্রস্ত হয়েছে।
বড় ধরনের দুর্ঘটনা ও জানমালের ক্ষয়ক্ষতি এড়াতে দ্রুততম সময়ে ওই এলাকার গ্যাস সরবরাহ বন্ধ করে দিয়েছে তিতাস কর্তৃপক্ষ। এর ফলে গুলশান, বনানী, বারিধারা ও এর আশেপাশের এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে।
পাইপলাইন মেরামতের বিষয়ে তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, ওয়াসার খনন কাজের সময় অসাবধানতাবশত তিতাসের পাইপলাইনে লিকেজ তৈরি হয়। বর্তমানে লিকেজ মেরামতের কাজ চলছে এবং নিরাপত্তার জন্য মূল ভালভটি বন্ধ রাখা হয়েছে।
তিতাস গ্যাস কর্তৃপক্ষ এক বিবৃতিতে সাধারণ গ্রাহকদের সাময়িক এই অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।

বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ মে ২০২৬

আপনার মতামত লিখুন