সংবাদ

আরও ১৭ ডিআইজি ও অতিরিক্ত ডিআইজিকে বাধ্যতামূলক অবসর

????? ??????? ???????
????? ??????? ???????
প্রকাশ: ৩ মে ২০২৬, ০৬:৪৩ পিএম

আরও ১৭ ডিআইজি ও অতিরিক্ত ডিআইজিকে বাধ্যতামূলক অবসর
?????????? ??????????

পুলিশ প্রশাসনে বড় ধরনেরসংস্কারের অংশ’ হিসেবে ডিআইজি অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার ১৭ জন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।

রবিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ শাখা- থেকে পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে এই সিদ্ধান্ত জানানো হয়। মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী স্বাক্ষরিত এই আদেশে বলা হয়েছে, সরকারি চাকরি আইন অনুযায়ী জনস্বার্থে এসব কর্মকর্তাকে চাকরি থেকে অবসর প্রদান করা হলো। তারা বিধি অনুযায়ী অবসরকালীন সুযোগ-সুবিধা প্রাপ্য হবেন।

এই তালিকায় ডিআইজি পদমর্যাদার ১৬ জন এবং অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার একজন কর্মকর্তা রয়েছেন। অবসরে পাঠানো কর্মকর্তারা হলেন: এন্টি টেররিজম ইউনিটের ডিআইজি মফিজ উদ্দিন আহম্মেদ, হাইওয়ে পুলিশের ডিআইজি ইমতিয়াজ আহমেদ, সিআইডির ডিআইজি হাবিবুর রহমান, পুলিশ অধিদপ্তরের ডিআইজি সালেহ্ মোহাম্মদ তানভীর, এনএসআইয়ের পরিচালক হারুণ-অর-রশীদ এবং পুলিশ স্টাফ কলেজের ডিআইজি এসএম আক্তারুজ্জামান।

এছাড়া নোয়াখালী পিটিসির কমান্ড্যান্ট হায়দার আলী খান, খুলনা পিটিসির কমান্ড্যান্ট মাহবুবুর রহমান ভূইয়া, ট্যুরিস্ট পুলিশের ডিআইজি মোঃ রুহুল আমিন, হাইওয়ে পুলিশের ডিআইজি রফিকুল হাসান গনি, নৌ পুলিশের ডিআইজি মিজানুর রহমান এবং সিআইডিতে বদলির আদেশপ্রাপ্ত মোঃ মজিদ আলীকেও অবসরে পাঠানো হয়েছে।

তালিকায় আরও আছেন ডিআইজি কাজী জিয়া উদ্দিন, রেল পুলিশের ডিআইজি গোলাম রউফ খান, রংপুর পিটিসির কমান্ড্যান্ট শেখ মোহাম্মদ রেজাউল হায়দার এবং হাইওয়ে পুলিশের ডিআইজি রুখফার সুলতানা খানম। রেল পুলিশের অতিরিক্ত ডিআইজি ফারহাত আহমেদকেও একই আদেশে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে।

মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছেজনস্বার্থে জারি এই আদেশ অবিলম্বে কার্যকর হবে। এর আগে গত কয়েক সপ্তাহে একইভাবে আরও বেশ কয়েকজন প্রভাবশালী পুলিশ কর্মকর্তাকে অবসরে পাঠানো হয়েছিলো।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ১৩ জুন ২০২৬

আরও ১৭ ডিআইজি ও অতিরিক্ত ডিআইজিকে বাধ্যতামূলক অবসর

প্রকাশের তারিখ : ০৩ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত