সংবাদ

বদলগাছীতে খালে ডুবে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নারীর মৃত্যু

?????????, ??????? (?????)
?????????, ??????? (?????)
প্রকাশ: ৩ মে ২০২৬, ০৭:১২ পিএম

বদলগাছীতে খালে ডুবে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নারীর মৃত্যু
?????? ????????? ???? ???? ?????? ????? ????? ?????? ??? ????? ????????? ?????? ??? (??? : ?????)

নওগাঁর বদলগাছী উপজেলায় গুচ্ছগ্রামের পাশের একটি খালে পড়ে মিনতি পাহান (৪৫) নামের এক ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নারীর মৃত্যু হয়েছে। নিখোঁজের প্রায় ১৫ ঘণ্টা পর রোববার (৩ মে) সকালে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তার মরদেহ উদ্ধার করে।

নিহত মিনতি পাহান উপজেলার মথরাপুর ইউনিয়নের নালুকাবাড়ি গুচ্ছগ্রামের ভুলু পাহানের স্ত্রী।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মিনতি পাহান গুচ্ছগ্রামের পাশের খালে হাঁস তুলতে যান। খালের মাঝখানে ডুবে থাকা একটি বস্তার ওপর দিয়ে পার হওয়ার সময় তিনি অসাবধানতাবশত পা পিছলে গভীর পানিতে পড়ে তলিয়ে যান। তার ১১ বছর বয়সী ছেলে দুর্জয় মাকে ডুবে যেতে দেখে চিৎকার করলে স্থানীয়রা ছুটে এসে উদ্ধারের চেষ্টা চালান। তবে অনেক খোঁজাখুঁজি করেও রাতে তার সন্ধান পাওয়া যায়নি।

পরে আজ সকালে রাজশাহী থেকে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছায়। সকাল সাড়ে ৯টার দিকে তারা খালের পানি থেকে মিনতি পাহানের মরদেহ উদ্ধার করে।

বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বলেন, নিহত নারীর পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা হয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬

বদলগাছীতে খালে ডুবে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নারীর মৃত্যু

প্রকাশের তারিখ : ০৩ মে ২০২৬

featured Image

নওগাঁর বদলগাছী উপজেলায় গুচ্ছগ্রামের পাশের একটি খালে পড়ে মিনতি পাহান (৪৫) নামের এক ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নারীর মৃত্যু হয়েছে। নিখোঁজের প্রায় ১৫ ঘণ্টা পর রোববার (৩ মে) সকালে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তার মরদেহ উদ্ধার করে।

নিহত মিনতি পাহান উপজেলার মথরাপুর ইউনিয়নের নালুকাবাড়ি গুচ্ছগ্রামের ভুলু পাহানের স্ত্রী।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মিনতি পাহান গুচ্ছগ্রামের পাশের খালে হাঁস তুলতে যান। খালের মাঝখানে ডুবে থাকা একটি বস্তার ওপর দিয়ে পার হওয়ার সময় তিনি অসাবধানতাবশত পা পিছলে গভীর পানিতে পড়ে তলিয়ে যান। তার ১১ বছর বয়সী ছেলে দুর্জয় মাকে ডুবে যেতে দেখে চিৎকার করলে স্থানীয়রা ছুটে এসে উদ্ধারের চেষ্টা চালান। তবে অনেক খোঁজাখুঁজি করেও রাতে তার সন্ধান পাওয়া যায়নি।

পরে আজ সকালে রাজশাহী থেকে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছায়। সকাল সাড়ে ৯টার দিকে তারা খালের পানি থেকে মিনতি পাহানের মরদেহ উদ্ধার করে।

বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বলেন, নিহত নারীর পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা হয়েছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত