সংবাদ

‘অছাত্র ও দুই সন্তানের জনক’ আহ্বায়ক, বান্দরবান ছাত্রদলে অসন্তোষ

?????????, ?????????
?????????, ?????????
প্রকাশ: ৪ মে ২০২৬, ০৫:২৫ পিএম

‘অছাত্র ও দুই সন্তানের জনক’ আহ্বায়ক, বান্দরবান ছাত্রদলে অসন্তোষ
????????? ???? ????????? ???? ????? ??????? ?????? ??? ????? ? ??????? ????? ???????????? ??? : ?????

বান্দরবান জেলা ছাত্রদলের নবগঠিত আহ্বায়ক কমিটিকে কেন্দ্র করে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। এই কমিটিকে ‘বিতর্কিত’ আখ্যা দিয়ে এটি বাতিলের দাবিতে রাজপথে নেমে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছেন পদবঞ্চিত ও ত্যাগী নেতাকর্মীরা।

সোমবার (৪ মে) সকালে বান্দরবান প্রেসক্লাবের সামনে এই কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করেন নেতাকর্মীরা। পরে তারা শহরের প্রধান সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন ও সড়ক অবরোধ করেন। এতে কিছুক্ষণ যান চলাচল ব্যাহত হয়।

বিক্ষোভ সমাবেশে বক্তারা অভিযোগ করেন, নতুন কমিটি গঠনে দীর্ঘদিনের রাজপথের ত্যাগী কর্মীদের মূল্যায়ন করা হয়নি। উল্টো অছাত্র ও দুই সন্তানের জনক ফরহাদ হোসেন জিকুকে আহ্বায়ক করা হয়েছে।

বিক্ষোভকারীদের দাবি, ফরহাদ হোসেন ২০০৩ সালের এসএসসি পরীক্ষার্থী এবং ছাত্রদলের রাজনীতির সঙ্গে তার কোনো সংক্রিয় সম্পৃক্ততা নেই।

আন্দোলনরত নেতাকর্মীরা বলেন, দ্রুত এই কমিটি বাতিল করা না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে। ছাত্রদলকে কোনো ব্যক্তির স্বার্থের হাতিয়ার হতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তারা।

উল্লেখ্য, গত ২ মে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিনের স্বাক্ষরে ১০ সদস্যবিশিষ্ট বান্দরবান জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। আগামী ৩০ দিনের মধ্যে এই কমিটিকে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ১৩ জুন ২০২৬

‘অছাত্র ও দুই সন্তানের জনক’ আহ্বায়ক, বান্দরবান ছাত্রদলে অসন্তোষ

প্রকাশের তারিখ : ০৪ মে ২০২৬

featured Image

বান্দরবান জেলা ছাত্রদলের নবগঠিত আহ্বায়ক কমিটিকে কেন্দ্র করে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। এই কমিটিকে ‘বিতর্কিত’ আখ্যা দিয়ে এটি বাতিলের দাবিতে রাজপথে নেমে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছেন পদবঞ্চিত ও ত্যাগী নেতাকর্মীরা।

সোমবার (৪ মে) সকালে বান্দরবান প্রেসক্লাবের সামনে এই কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করেন নেতাকর্মীরা। পরে তারা শহরের প্রধান সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন ও সড়ক অবরোধ করেন। এতে কিছুক্ষণ যান চলাচল ব্যাহত হয়।

বিক্ষোভ সমাবেশে বক্তারা অভিযোগ করেন, নতুন কমিটি গঠনে দীর্ঘদিনের রাজপথের ত্যাগী কর্মীদের মূল্যায়ন করা হয়নি। উল্টো অছাত্র ও দুই সন্তানের জনক ফরহাদ হোসেন জিকুকে আহ্বায়ক করা হয়েছে।

বিক্ষোভকারীদের দাবি, ফরহাদ হোসেন ২০০৩ সালের এসএসসি পরীক্ষার্থী এবং ছাত্রদলের রাজনীতির সঙ্গে তার কোনো সংক্রিয় সম্পৃক্ততা নেই।

আন্দোলনরত নেতাকর্মীরা বলেন, দ্রুত এই কমিটি বাতিল করা না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে। ছাত্রদলকে কোনো ব্যক্তির স্বার্থের হাতিয়ার হতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তারা।

উল্লেখ্য, গত ২ মে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিনের স্বাক্ষরে ১০ সদস্যবিশিষ্ট বান্দরবান জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। আগামী ৩০ দিনের মধ্যে এই কমিটিকে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত