সংবাদ

সাবেকে এমপি রুমি নতুন মামলায় গ্রেপ্তার

?????? ?????? ???????, ?????
?????? ?????? ???????, ?????
প্রকাশ: ৪ মে ২০২৬, ১০:১০ পিএম

সাবেকে এমপি রুমি নতুন মামলায় গ্রেপ্তার
?????? ??????????? ?????? ????? ???? ????? ? ?????? ??? ?????? ????? ????? ?????? ????????? ??????? ?? ?????? ???????? ????? ?????? ??? : ?????

রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে পুলিশের গুলিতে আহত রমজান আলী নামে এক ব্যক্তিকে হত্যাচেষ্টার মামলায় সাবেক সংসদ সদস্য ও লালমনিরহাট জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সফুরা খাতুন রুমিকে গ্রেপ্তার (শোন অ্যারেস্ট) দেখানো হয়েছে।

সোমবার (৪ মে) বিকেলে রংপুরের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রাশেদ হোসেন এই আদেশ দেন। রংপুর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের কোর্ট পরিদর্শক শাহিন আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

আদালত সূত্রে জানা যায়, বিকেলে কঠোর পুলিশি পাহারায় সফুরা খাতুনকে রংপুর কেন্দ্রীয় কারাগার থেকে আদালতে হাজির করা হয়। শুনানি শেষে আদালত তাকে রমজান আলী হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন এবং পুনরায় কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

কোর্ট পরিদর্শক শাহিন আলম জানান, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে পুলিশের গুলিতে গুরুতর আহত রমজান আলী বাদী হয়ে একটি মামলা দায়ের করেছিলেন। মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. আলম বাদশা আদালতে আবেদন করেন যে এই হামলার ঘটনায় সফুরা খাতুনের সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেছে। তাই তাঁকে এই মামলায় গ্রেপ্তার দেখানো প্রয়োজন। বিজ্ঞ বিচারক শুনানি শেষে সেই আবেদন মঞ্জুর করেন।

সফুরা খাতুন রুমি লালমনিরহাট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সাবেক সদস্য। তিনি সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য ছিলেন। তার বিরুদ্ধে লালমনিরহাট জেলাতেও একাধিক মামলা রয়েছে। তাকে গ্রেপ্তারের পর লালমনিরহাট কারাগার থেকে সম্প্রতি রংপুর কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়েছিল।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ১৩ জুন ২০২৬

সাবেকে এমপি রুমি নতুন মামলায় গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ০৪ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত