সংবাদ

সাংবাদিক মোজাম্মেল বাবুর জামিন দেয়নি হাইকোর্ট

?????? ?????? ???????
?????? ?????? ???????
প্রকাশ: ৫ মে ২০২৬, ০৩:৪৩ পিএম

সাংবাদিক মোজাম্মেল বাবুর জামিন দেয়নি হাইকোর্ট
????????? ????

জুলাই আন্দোলনে রাজধানীর বাড্ডা থানায় দায়ের করা এক 'হত্যা' মামলায় একাত্তর টিভির সাবেক প্রধান সম্পাদক মোজাম্মেল হক বাবুকে জামিন দেয়নি হাইকোর্ট।

মঙ্গলবার (৫ মে)  বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়।

এর আগে কারাগারে থাকা সাংবাদিক মোজাম্মেল বাবুকে কেন জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছিল হাইকোর্টের অপর একটি বেঞ্চ।

গত ২৭ এপ্রিল বিচারপতি এ এস এম আবদুল মোবিন ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার হাইকোর্ট বেঞ্চ তার জামিন আবেদনের শুনানি নিয়ে ওই রুল দিয়েছিল।

জুলাই আন্দোলনে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই আত্মগোপনে ছিলেন মোজাম্মেল বাবু।

সরকার পতনের পরদিন সপরিবারে 'ভারতে যাওয়ার' সময় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ইমিগ্রেশনে আটকে দেওয়া হয়েছিল ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্তকে।

পরে ১৬ সেপ্টেম্বর ময়মনসিংহের সীমান্তবর্তী ধোবাউড়া উপজেলা দিয়ে ‘অবৈধভাবে ভারতে পালানোর সময়’ শ্যামল দত্ত এবং মোজাম্মেল বাবুকে আটক করে পুলিশ।

আটকের পর থেকে তারা কারাগারেই রয়েছেন। ইতোমধ্যে বিভিন্ন মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডেও নেওয়া হয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬

সাংবাদিক মোজাম্মেল বাবুর জামিন দেয়নি হাইকোর্ট

প্রকাশের তারিখ : ০৫ মে ২০২৬

featured Image

জুলাই আন্দোলনে রাজধানীর বাড্ডা থানায় দায়ের করা এক 'হত্যা' মামলায় একাত্তর টিভির সাবেক প্রধান সম্পাদক মোজাম্মেল হক বাবুকে জামিন দেয়নি হাইকোর্ট।

মঙ্গলবার (৫ মে)  বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়।

এর আগে কারাগারে থাকা সাংবাদিক মোজাম্মেল বাবুকে কেন জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছিল হাইকোর্টের অপর একটি বেঞ্চ।

গত ২৭ এপ্রিল বিচারপতি এ এস এম আবদুল মোবিন ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার হাইকোর্ট বেঞ্চ তার জামিন আবেদনের শুনানি নিয়ে ওই রুল দিয়েছিল।

জুলাই আন্দোলনে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই আত্মগোপনে ছিলেন মোজাম্মেল বাবু।

সরকার পতনের পরদিন সপরিবারে 'ভারতে যাওয়ার' সময় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ইমিগ্রেশনে আটকে দেওয়া হয়েছিল ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্তকে।

পরে ১৬ সেপ্টেম্বর ময়মনসিংহের সীমান্তবর্তী ধোবাউড়া উপজেলা দিয়ে ‘অবৈধভাবে ভারতে পালানোর সময়’ শ্যামল দত্ত এবং মোজাম্মেল বাবুকে আটক করে পুলিশ।

আটকের পর থেকে তারা কারাগারেই রয়েছেন। ইতোমধ্যে বিভিন্ন মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডেও নেওয়া হয়েছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত